বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে চোরচক্রের দুই সদস্য আটক, মালামাল উদ্ধার ডিমলায় ট্রাক চাপায় প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রীর ধামইরহাটে পুলিশের বিশেষ অভিযানে ৩ মাদকসেবী আটক: বিভিন্ন মেয়াদে সাজা ধামইরহাটে আশ্রয়ণ প্রকল্পের পাশে বালু খেকুদের থাবা, হুমকির মুখে নদী ও জনপদ চট্টগ্রামে মেসাজ পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নেতৃত্ব দিচ্ছেন উজ্জল দাশ ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম

পবায় বাঁধাকপি খেয়ে মারা গেছে ৭ গরু

 

সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:

রাজশাহীর পবায় পেটপুরে বাঁধাকপি খাওয়ার পর  মারা গেছে ৭ টি গরু । অসুস্থ হয়ে পড়েছে রানী, মোহিনীসহ আরও ৫০টি গরু। গরুগুলো সুস্থ করে তুলতে নির্ঘুম রাত কাটিয়েছেন প্রাণিসম্পদ দপ্তরের চার কর্মী। কী কারণে গরুগুলোর মৃত্যু হয়েছে, তা জানতে পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।

গরুগুলোর মালিকদের বাড়ি রাজশাহীর পবা উপজেলার বালিয়া গ্রামে। গত ০৫/০২/২০২৫ বুধবার বিকেলে এলাকার ২৫ কাঠা জমিতে থাকা বাঁধাকপি খেতে নামানো হয়েছিল গরুগুলো। বিকেলে খেত থেকে ফেরার পথেই চারটি রাস্তায় শুয়ে পড়ে। এরপর সেখানেই তাদের মৃত্যু হয়। বাড়ি যাওয়ার পর আরও তিনটি গরু মারা যায়। খবর পেয়ে ছুটে যান প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

আজ বৃহস্পতিবার সকালে বালিয়া গ্রামে গিয়ে দেখা গেছে, একটি বাগানে প্রায় ৪০টি গরু একসঙ্গে রাখা হয়েছে। সেখানে একের পর এক গরুকে ইনজেকশন দেওয়া হচ্ছে। শরীরের তাপমাত্রা কমে যাওয়া কয়েকটি গরুকে স্যালাইনও দেওয়া হচ্ছে। কয়েকজন মিলে স্যালাইন দেওয়া গরুটিকে ধরে আছেন। আরেকজন উঁচু করে ধরে আছেন স্যালাইনের বোতল।

গরুগুলোর চিকিৎসা নিজেই প্রত্যক্ষ করছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতোয়ার রহমান। ছিলেন পবা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুব্রত কুমার সরকারও। প্রাণিসম্পদ দপ্তরের কয়েকজন কর্মী গরুগুলোকে ধরে ধরে ইনজেকশন আর স্যালাইন দিতে খুব ব্যস্ত। একজন হাঁক দিয়ে বললেন, ‘আর কেউ বাকি আছে?’ সুমাইয়া নামের এক কিশোরী জবাবে বলল, ‘আছে, আছে। আমাদের রানী আর মোহিনী এখনো ইনজেকশন পায়নি।’

পাশ থেকে এক নারী বললেন, ‘সব গরুর আলাদা আলাদা নাম আছে। যার নাম ধরে ডাকা হয়, শুধু সে-ই আসে। সব মালিক খুব যত্ন করে গরু পুষে। এভাবে মইরে গেলে খারাপই লাগে।’

দুটি গরুর মালিক সোহেল রানা জানান, এবার বাজারে বাঁধাকপির দাম নেই। তাই মো. শরিফ নামের এক চাষি তাঁর ২৫ কাঠা জমির বাঁধাকপি গরুকে খাওয়ানোর জন্য বেচে দেন। মো. আজাহার, আবদুল করিম, সোহেল রানা ও জুয়েল রানা ১ হাজার টাকায় বাঁধাকপিগুলো কিনে নেন। এরপর বুধবার সারা দিন তাদের প্রায় ৯০টি গরুকে খেতে ছেড়ে দিয়ে বাঁধাকপি খাওয়ানো হয়। এরপরই ঘটে এ দুর্ঘটনা।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতোয়ার রহমান বলেন, মারা যাওয়ার পর তিনটি গরু জবাই করা হয়েছিল। পরে মাংস মাটিতে পুঁতে দেওয়া হয়। এর আগে সেখান থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। এ নমুনা ঢাকায় পাঠানো হবে পরীক্ষার জন্য। আসলেই বিষক্রিয়া, নাকি অন্য কোনো কারণে গরুগুলো মারা গেছে তা নমুনা পরীক্ষার পর নিশ্চিতভাবে বলা যাবে। কীটনাশক না দেওয়া অতিরিক্ত বাঁধাকপি খেলেও গরু অসুস্থ হয়ে পড়তে পারে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com