রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফ মাহমুদের বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগ নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব

কালাইয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

মোঃরনি বাবু জয়পুরহাট রিপোর্টার:

জয়পুরহাটের কালাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে  উপজেলা প্রশাসনের সহযোগিতায় ৯ই ডিসেম্বর ২০২৪ ইং রোজ : সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রতিরোধ কমিটির সভাপতি জনাব আলহাজ্ব আমিনুল ইসলামের সভাপতিত্বে দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা, প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীমা আক্তার জাহান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারি কমিশনার (ভূমি) মোঃ ইফতেকার রহমান।

এছাড়াও বক্তব্য রাখেন কালাই থানার অফিসার ইনচার্জ জনাব জাহিদ হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মাহমুদুল হাসান,কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মাহাবুবুল হাসান শহীদ সহ আরো অনেকে।

বক্তারা দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে বলে ও আর কেউ যেন দুর্নীতির করতে না পারে এজন্য সবাইকে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com