রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফ মাহমুদের বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগ নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব

নওগাঁয় বাজপাখির আক্রমণে শিমুল নামে এক শিক্ষার্থী আহত

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ

নওগাঁর মান্দায় বাজপাখির আক্রমণে তাওহিদুল ইসলাম শিমুল (১২) নামের এক শিক্ষার্থী আহত হয়েছে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার প্রসাদপুর ইউনিয়নের এনায়েতপুর মৎস্যজীবীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত তাওহিদুল ইসলাম শিমুল গোটগাড়ী শহীদ মামুন সরকারি হাইস্কুল ও কলেজের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

সে চকরাজাপুর গ্রামের এরশাদ আলীর ছেলে বলে জানা গেছে।শিক্ষার্থী শিমুলের বাবা এরশাদ আলী বলেন, বুধবার সকাল ৯টার দিকে ছেলে শিমুল স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়।

পথে এনায়েতপুর মৎস্যজীবীপাড়া এলাকায় সে বাজপাখির আক্রমণের শিকার হয়। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।প্রত্যক্ষদর্শী আলমগীর হোসেন বলেন, মৎস্যজীবীপাড়ার অদুরে শিক্ষার্থী শিমুলের বাইসাইকেলের চেইন পড়ে যায়। এ সময় শিমুল সাইকেল থেকে নেমে তা ঠিক করছিল।

হঠাৎ বাঁশ ঝাঁড়ে থাকা বিশাল আকৃতির একটি বাজপাখি তাকে আক্রমণ করে। শিক্ষার্থীর চিৎকারে আশপাশের লোকজন বাজপাখিকে মেরে শিমুলকে উদ্ধার করে।

গোটগাড়ী শহীদ মামুন সরকারি হাইস্কুল ও কলেজের শিক্ষক গোলাম শহীদ বলেন, ‘বাজপাখির আক্রমণের শিকার হয়ে শিক্ষার্থী শিমুল আহত হয়েছে এমন সংবাদ পেয়ে আমরা তার বাড়িতে গিয়েছিলাম।

বর্তমানে সে সুস্থ আছে।’ বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বিজয় কুমার রায় বলেন, হাসপাতালের জরুরী বিভাগে শিক্ষার্থী শিমুলকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com