রবিবার, ২৮ Jun ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

রাজবাড়ীতে ছিনতাই হওয়া ২৩৩ বস্তা চিনিসহ ট্রাক উদ্ধার

ফয়সাল আহমেদ, রাজবাড়ী 

রাজবাড়ীতে ছিনতাই হওয়া চিনিসহ ট্রাক উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে ঘটনায় জড়িত ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার মোছা: শামীমা পারভিন।

গ্রেপ্তারকৃতরা হলেন- যশোর জেলার কোতোয়ালী থানার কচুয়া গ্রামের কুদ্দুস খানের ছেলে শামীম রেজা (৩৪), একই গ্রামের  মৃত ওমর আলী খানের ছেলে নাজিম খান (৩৮), একই উপজেলার মনসেপুর গ্রামের মো. ইউনুস মোল্লাের ছেলে আলমগীর হোসেন (৩৩), ট্রাকের চালক কেশবপুর উপজেলার মধ্যকুল সরদারপাড়া গ্রামের লিয়াকত আলী সরদারের ছেলে আবুল বাশার (৩০) ও একই গ্রামের মৃত ওয়াজেদের ছেলে বাবু মিয়া (২৫)।

পুলিশ সুপার জানান, এ ঘটনায় (২৭ অক্টোবর) তানজিল ইসলাম বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করেন। ২৮ অক্টোবর রাত ভর যশোর জেলার কোতোয়ালী মডেল থানা, অভয়নগর থানা ও কেশবপুর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই হওয়া ২৩৩ বস্তা চিনিসহ ট্রাক ও চিনি বিক্রির নগদ দুই লাখ টাকা উদ্ধার করা হয়। একই সঙ্গে এ ঘটনায় জড়িত ট্রাক চালক আবুল বাশারসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com