রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফ মাহমুদের বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগ নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব

নওগাঁয় বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দরিদ্র মানুষের চিকিৎসা সেবা দেওয়া হয়েছে

নওগাঁ জেলা প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁয় ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে অসহায় দরিদ্র মানুষদের চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে শহরের নওজোয়ান মাঠে জেলা যুবদল উদ্যেগে দিনব্যাপী এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসকদের পরামর্শ, চক্ষু, মেডিসিন, নাক-কান গলা, গাইনি, ডায়াবেটিস ও ব্লাড প্রেশার পরীক্ষাসহ রোগীদের বিনামূল্যে ওষুধ দেওয়া হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্পের পাশাপাশি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিও অনুষ্ঠিত হয়। এসময় ফ্রি চিকিৎসা সেবা পেয়ে খুশির কথা জানিয়েছেন অসহায় দরিদ্র মানুষরা।

এসময় জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হাদয়ার টিপু, সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, যুগ্ম-আহ্বায়ক রওশানুল ইসলাম, দেওয়ান মুস্তাকিম আহমেদ ও রুবেল হোসেনসহ যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হাদয়ার টিপু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

যেখানে অর্থাভাবে চিকিৎসা করাতে না পারা সমাজের অসহায় দরিদ্র খেটে-খাওয়া দিনমজুর মানুষকে চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। পাশাপাশি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিও গ্রহণ করাহয়েছে। আগামীতেও এমন কাজের ধারাবাহিকতা বজায় থাকবে বলে জানান তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com