বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

পাইকগাছায় বিএনপি নেতাদের বিরুদ্ধে করা ভিত্তিহীন সংবাদ সম্মেলনের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন

পাইকগাছা (খুলনা)  প্রতিনিধি

পাইকগাছায় আওয়ামী লীগ নেতার ছেলে ভূমি দস্যু, দখলবাজ,সুচতুর সামরুল মোল্লার বিরুদ্ধে মিথ্যা হয়রানি মূলক সাংবাদিক সম্মেলনের প্রতিবাদে পাল্টা সাংবাদিক সম্মেলন জনৈক সেলিম জাহাঙ্গীর।

রবিবার সকালে পাইকগাছা পৌরসভার সাবেক কাউন্সিলর এমদাদুল হক এর অফিসে  উপজেলার লতা গ্রামের আবু বকর মোড়লের ছেলে সেলিম জাহাঙ্গীর লিখিত বক্তব্যে বলেন আলমতলা, লক্ষী খোলা মৌজায় ভূমিহীন রজত সানা,মিনারুল সানা, হোসেন গাইন, আজিজুল সানা,ইছার গাইন সহ ২২ জন ভূমিহীনদের বন্দোবস্ত কৃত জমি সেলিম জাহাঙ্গীর মাছ চাষ করার জন্য ইজারা নেন।

কিন্তু স্বৈরশাসকের সময় আওয়ামী লীগ নেতা মৃত সদর উদ্দীন মোল্লার ছেলে ভূমি দস্যু সামরুল মোল্লা জোর করে ভোগ দখল করার চেষ্টা করে ব্যর্থ হয়।

৫ আগষ্ট স্বৈরশাসকের পতনের পর  সামরুল মোল্লা এলাকা ছেড়ে পালিয়ে যায়। এলাকায় ফিরে আসার জন্য সুকৌশলে বিএনপির একটি গ্রুপের ইন্ধনে উপজেলা বিএনপির সহ-সভাপতি আসলাম পারভেজ ও উপজেলা যুবদলের সদস্য সচিব ইমরান সরদারের নামে মিথ্যা, কাল্পনিক, মানহানিকর ,মনগড়া সাংবাদিক সম্মেলন করেছে।

আমি উক্ত সাংবাদিক সম্মেলনের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সাংবাদিকদের প্রকৃত ঘটনা উদঘাটনের আহ্বান জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com