রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফ মাহমুদের বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগ নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব

রূপগঞ্জের কায়েতপাড়ায় সন্ত্রাস চাঁদাবাজি মাদকের বিরুদ্ধে যুবদলের সমাবেশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ অক্টোবর শনিবার উপজেলার ইছাখালী এলাকায় এ সমাবেশ হয়।

কায়েতপাড়া ইউনিয়ন যুবদলের আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন কায়েতপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি কাদের নাসের। কায়েতপাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মামুন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কায়েতপাড়া ইউনিয়ন বিএনপি সভাপতি হাজী সেলিম ভুইয়া, রূপগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব নুর হাসান বাবুল, উপজেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন নয়ন, কায়েতপাড়া ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু কবর সিদ্দিক, কায়েতপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি আকতার হোসেন, সাধারণ সম্পাদক তারেক মিয়া, যুবদল নেতা দ্বীন ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বিগত দিনে আওয়ামী সন্ত্রাসীরা এ কায়েতপাড়ায় নিরীহ মানুষের উপর অনেক নির্যাতন ও অত্যাচার করেছে। সাধারণ মানুষের বাড়ি ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট চালিয়েছে।

দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে দিপু ভুইয়ার নেতৃত্বে এসকল মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও লুটতরাজ নির্মূল করতে হবে। সবাই ঐক্যবদ্ধভাবে চাঁদাবাজ, সন্ত্রাস, ও ভূমিদস্যুদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com