রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফ মাহমুদের বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগ নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব

গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথবাহীনির অভিযানে অস্ত্র সহ আটক ৪

ফয়সাল আহমেদ, রাজবাড়ী:

ইলিশ রক্ষায় নিশেধাজ্ঞা বাস্তবায়নের জন্য রাজবাড়ীর পদ্মা নদীতে অভিযান চালায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও যৌথবাহিনীর সদস্যরা। এ সময় যাত্রিবাহি একটি ট্রলারে তল্লাশীকালে দুটি আগ্নেয়ান্ত্রসহ ৪ যুবককে আটক করা হয়েছে।

আটককৃতরা হলো, রাজবাড়ী জেলার কাচরন্দ এলাকার আবু বক্কার মুন্সির ছেলে মোঃ জীবন্ত মুন্সি, আজাদ শেখের ছেলে নাছির উদ্দিন শেখ, পাবনা জেলার ধারাই এলাকার রহমত সরদারের ছেলে রশিদ সরদার ও ঢালার চর এলাকার আনসার মোল্লার ছেলে খায়রুল মোল্লা।

শুক্রবার বিকেলে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার লঞ্চঘাট এলাকার পদ্মা নদী থেকে তাদের আটক করা হয়।

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জোত্যি বিকাশ চন্দ্র জানান, শুক্রবার বিকেলে ইলিশ রক্ষায় যৌথবাহিনীর সদস্যসহ পুলিশ সদস্যদের নিয়ে পদ্মা নদীতে অভিযান চালানো হয়।

এ সময় অভিযানের এক পর্যায়ে অন্তার মোড় থেকে পাবনার রাখালগাছি উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যাত্রীবাহি একটি ট্রলারে ইলিশ পাচার হচ্ছে কিনা তা যাচাই করার জন্য তল্লাশী করলে একটি স্কুল ব্যাগের মধ্যে থেকে একটি বিদেশী পিস্তল ও বড় একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়।

সেই সাথে দুটি অস্ত্র নিয়ে যাওয়ার দায়ে চার যুবককে আটক করা হয়েছে।তিনি আরো জানান, এ ব্যপারে দৌলতদিয়া নৌপুলিশ ফারিতে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুুতি চলমান আছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com