রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফ মাহমুদের বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগ নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব

নওগাঁয় ৫ম শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষককে আটক

নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁর মান্দায় পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষককে আটক করেছে পুলিশ। আজ বুধবার কুড়িয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ জনতা ওই শিক্ষকের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।অভিযুক্ত শিক্ষকের নাম এনামুল হক।

তিনি উপজেলার কশব ইউনিয়নের চককোঁচাড় গ্রামের বাসিন্দা। এর আগেও এ ধরনের একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।ভুক্তভোগীর বাবা বলেন, ‘আজ সকাল ১০টার দিকে আমার মেয়ে প্রতিদিনের মতো স্কুলে যায়। স্কুলে অবস্থানকালে ওই শিক্ষক কৌশলে আমার মেয়েকে ছাদে ডেকে নেয়। এরপর তার স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করে। আমার মেয়ে ভয় পেয়ে কান্নাকাটি করতে করতে বাড়ি ফিরে আসে।’

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক বাসিন্দা জানান, বিষয়টিজানাজানি হলে এলাকার লোকজন বিক্ষুব্ধ হয়ে স্কুল ঘেরাওসহ এনামুল হককে অবরুদ্ধ করে রাখে। এ সময় উত্তেজিত জনতা তাঁর মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেয়।

সংবাদ পেয়ে পুলিশও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে জানতে চাইলে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাস্থল থেকে অবরুদ্ধ শিক্ষক এনামুল হককে উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com