রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফ মাহমুদের বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগ নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব

রাজবাড়ীর গোয়ালন্দে যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

ফয়সাল আহমেদ, রাজবাড়ী

রাজবাড়ীর গোয়ালন্দে অবৈধ অস্ত্র ও গুলিসহ মো: মমিন শেখ (৪১) নামে একজন ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

আজ সোমবার (২১ অক্টোবর) সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতার হওয়া মো: মমিন শেখ গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের চর আন্দারমানিক গ্রামের মো: কিয়ামুদ্দিন শেখের ছেলে।

জানা যায়, রোববার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের চর আন্দারমানিক গ্রামের মো: মমিন শেখের নিজ বাড়িতে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন বলেন, ‘মো: মমিন শেখকে তার নিজ বাড়ি থেকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করা হয়েছে। তার নিকট থেকে লোহা ও কাঠের তৈরি একটি এয়ারগান, একটি লোহার তৈরি দেশীয় একনলা পাইপ গান, দু’টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়। তিনি পেশাদার অস্ত্র ব্যবসায়ী।‘

তিনি আরো বলেন, ‘সোমবার (২১ অক্টোবর) গোয়ালন্দঘাট থানায় তার নামে অস্ত্র আইনে মামলা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com