বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে চোরচক্রের দুই সদস্য আটক, মালামাল উদ্ধার ডিমলায় ট্রাক চাপায় প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রীর ধামইরহাটে পুলিশের বিশেষ অভিযানে ৩ মাদকসেবী আটক: বিভিন্ন মেয়াদে সাজা ধামইরহাটে আশ্রয়ণ প্রকল্পের পাশে বালু খেকুদের থাবা, হুমকির মুখে নদী ও জনপদ চট্টগ্রামে মেসাজ পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নেতৃত্ব দিচ্ছেন উজ্জল দাশ ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম

বাউফলে জামায়াত নেতাকে পিটিয়ে আহত করে দাড়ি ছিড়ে নিয়েছে ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক:

পটুয়াখালীর বাউফলে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র দুই সদস্য ও এক সমর্থককে পিটিয়ে আহত করে এক সদস্যের মাথার পাগড়ী ও মুখের দাড়ি ছিড়ে নিয়েছে ছাত্রদল।

শনিবার (১৯ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলার কনকদিয়া ইউনিয়নের আমীরাবাদ বাজারে এঘটনাটি ঘটেছে।

আহত সূত্র জানায়, গত শুক্রবার পবিত্র জুম্মায় মসজিদের ইমাম মাওলানা মনিরুজ্জামান অজিবুল্লাহ বাংলাদশ জামায়তে ইসলামী একটি ইসলামিক দল এবং তার গুরুত্ব নিয়ে নারায়নপাশা জামে মসজিদে আলোচনা করেন।

ওই সময় কনকদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর হাসানের ছেলে রাসেল তাকে আলোচনা করতে বাঁধা দেন।

বিষয়টি মসজিদে সমাপ্তি ঘটলেও ওই একই বিষয় নিয়ে শনিবার সকাল ১১টায় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মিরাজ ও রাসেলের নেতৃত্বে ২০/২৫ জনের একটি সঙ্গবদ্ধ দল আমিরাবাদ বাজারে জামায়াতের সদস্য অজিবুল্লাহ, মোঃ নাঈম আবদুল্লাহ ও আল আমিনকে একসাথে পেয়ে তাদের ওপর হামলা করে এবং দফায় দফায় পিটিয়ে গুরুতর আহত করে।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করেন। জরুরী বিভাগের ডাক্তার জানান, আহত তিনজনের মধ্যে আল আমিনের অবস্থা আশংকাজনক।

মোঃ আবদুল্লাহ জানান, তার বৃদ্ধা মা তার ছেলে আর কোনদিন জামায়াতে ইসলামী সংগঠনের সাথে জড়িত হবেন না এই শর্তে প্রাণ ভিক্ষা চেয়ে তাকে ছাড়িয়ে আনেন।

অভিযোগের বিষয় মিরাজের সাথে তার মুঠোফোন- ০১৭১০২৯৬৬২৪ নাম্বারে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

এ বিষয় বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হাসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত স্বাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com