রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফ মাহমুদের বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগ নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব

পূর্বাচল উপশহরের বঞ্চিত আদিবাসিন্দা ও ক্ষতিগ্রস্থদের প্লট বরাদ্দের দাবীতে ৩শ’ ফুট সড়কে শুয়ে অবরোধ \ বিক্ষোভ

মোঃ সিরাজুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধি :

রাজউকের পূর্বাচল উপশহরের বঞ্চিত আদিবাসিন্দা ও ক্ষতিগ্রস্থদের প্লট বরাদ্দের দাবীতে ৩শ’ ফুট সড়ক নামে পরিচিত ঢাকা-কুড়িল-কাঞ্চন সেতু সড়কে মশারী টানিয়ে শুয়ে অবরোধ, প্রতিবাদ সভা ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।

গতকাল ১৯অক্টোবর শনিবার বেলা ১১টায় জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাবেক সহ সাধারণ সম্পাদক ও পূর্বাচল আদিবাসিন্দা অধিকার আদায় আন্দোলনের সমন্বয়ক দুলাল হোসেনের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, পূর্বাচলের প্রকৃত জমির মালিক তথা আদিবাসিন্দাদের প্লট বঞ্চিত করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবারসহ বিপুল সংখ্যক নেতাকর্মীর নামে বিশেষ ক্ষমতা আইনে প্লট লুটপাট করেছে।

অনিয়মতান্ত্রিকভাবে বরাদ্দকৃত সকল প্লট বাতিল করতে হবে। অন্যথায় ৩শ’ ফুট সড়ক বন্ধ করে রাজউক অফিস ঘেরাওসহ কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

একপর্যায়ে প্লট বঞ্চিত আদিবাসিন্দা ও ক্ষতিগ্রস্থরা মশারী টানিয়ে ৩শ’ ফুট সড়কের পশি এলাকায় শুয়ে পড়ে। এ সময় সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। স্থানীয় গন্যমান্য ব্যাক্তিদের অনুরোধে দুপুর ১টায় তারা অবরোধ তুলে নেয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com