বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত

নড়াইলে মহালয়ার আগে প্রতিমা ভাংচুর ,,

মোঃ মাহফুজুর রহমান নড়াইল প্রতিনিধি:

নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের মিরাপাড়া বাজার সার্বজনীন দূর্গা মন্দিরে মহালয়ার আগে মঙ্গলবার রাতে প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটে।

খবর পেয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, সদর উপজেলা নির্বাহী অফিসারসহ পূজা উদযাপন পরিষদের নেতাকর্মী ভাংচুর হওয়া প্রতিমা স্থল পরিদর্শন করেন। জানা যায়, মঙ্গলবার (১ অক্টোবর) রাত ১২টার পরে দুবৃত্তরা মিরাপাড়া বাজার সার্বজনীন দূর্গা মন্দিরের প্রতিমা ভাংচুর করেছে।

ভাংচুর হওয়া প্রতিমা গুলোর ভিতর রয়েছে গনেশ, লক্ষী সরস্বতী, তাদের বাহন ময়ুর ও হাঁস। প্রতিমা ভাংচুরকে কেন্দ্র করে স্থানীয় হিন্দু সমপ্রদায়ের মধ্যে চরম ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

বুধবার সকালে মহালয়া শুরু হয়। নড়াইল সদর থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, ইতোমধ্যে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বুধবার থেকে স্থানীয়দের সঙ্গে পুলিশের পাহারা আরও জোরদার করা হবে।

সদর উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস বলেন, ভাংচুর হওয়া প্রতিমা গুলো দ্রুত সময়ের মধ্যে কারিগর এনে পূনঃ নির্মাণের জন্য বলা হয়েছে। প্রতিমা ভাঙ্গার বিষয়টি সঠিক তদন্ত পূর্বক দুষ্কৃতকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com