শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

নওগাঁর মহাদেবপুরের চৌরাশিয়া স্টার রাইচ মিলের মালেকার পরকীয়ার জেরে ধরে বুলু খুন

উজ্জ্বল কুমার সরকারঃ

নওগাঁয় স্ত্রীর সাথে পরকীয়া সম্পর্ক এর ঘটনায় তাসিবুল ইসলাম বুলু (৫২) নামের এক ব্যাক্তিকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। ছরিকাঘাতে এ খুনের ঘটনাটি ঘটে বৃহস্পতিবার পূর্ব বুধবার রাতে নওগাঁর মহাদেবপুর উপজেলার নওহাটা মোড়ের চেংকুরি এলাকার সংলগ্ন বেলঘরিয়া স্টার রাইস মিলের ভিতরে। এই ঘটনার পর থেকেই অভিযুক্ত খুনি আজিজুল ইসলাম পলাতক রয়েছে বলে জানান মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমিন।

ছুরিকাঘাতে নিহত তাসিবুল ইসলাম স্টার রাইচ মিলের ম্যানেজার এবং নওগাঁর মান্দা উপজেলার চকড়ানন্দ গ্রামের মৃত আনিসুর রহমানের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত তাসিবুল স্টার রাইস মিলের ম্যানেজারের হিসাবে দীর্ঘদিন যাবৎ কর্মরত ছিলেন। একই মিলের কর্মচারী আজিজুল ইসলামের স্ত্রী মোছাঃ মালেকা বেগম (৪০) এর সাথে তিনি পরকীয়ায় সম্পর্কে জড়িয়ে পড়েন।

স্ত্রীর সাথে পরকীয়া সম্পর্ক এর জেরে আজিজুল ইসলামের সাথে তাসিবুল ইসলাম বুলুর বাক-বিতন্ডার এক পর্যায়ে মারামারি শুরু হয়। এসময় তাসিবুলকে ধারালো ছুরি দিয়ে বুক ও পিঠের অন্ডকোষেসহ কয়েকটি স্থানে ছুরিকাঘাত করেন এসময় তার স্ত্রীকেও আঘাত করেন। তাৎক্ষণিকভাবে গুরুতর অসুস্থ অবস্থায় মিলের অন্যান্যরা ম্যানেজার ও মালেকা বেগমকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেন।

হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাসিবুলকে মৃত ঘোষণা করেন। এব্যাপারে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমিন নিহতের পরিবারের বরাত দিয়ে বলেন, নিহতের মৃতদেহ দাফন শেষে তারা থানায় এসে মামলা দায়ের করবেন। তবে হত্যা করার পর থেকে হত্যাকারী পলাতক‌ রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com