রবিবার, ২৬ Jul ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

নওগাঁর বদলগাছীতে গোরস্থানে গাছ থেকে পড়ে শফিকুল ইসলাম নামে এক জন শ্রমিকের মৃত্যু

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ

নওগাঁর বদলগাছীতে গাছ থেকে পড়ে শফিকুল ইসলাম পোঁকাড়ী (৪৫) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার মিঠাপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত কমলা ইসলামের ছেলে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় পশ্চিম মিঠাপুর পুকুরপাড় নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, উপজেলার চটপাড়া গ্রামের গাছ ব্যবসায়ী লিটন হোসেন মিঠাপুর পুকুরপাড়ে একটি গাছ কিনে শফিকুল ইসলামকে শ্রমিক হিসেবে নিয়ে ওই গাছ কাটার দায়িত্ব দেন। ওই গাছের নীচে একটি কবরের চারদিকে বাঁশের সুঁচালো কাবারী দিয়ে ঘেরা ছিল। শফিকুল গাছে উঠে ডাল কাটার সময় অসাবধানতা বশত: নীচে পড়ে যান।

এতে কবরের বেড়ার সুঁচালো কাবারী শরীরে বিদ্ধ হয়ে তার নারী ভুড়ি বের হয়ে যায়। মারাত্মক আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।

বদলগাছী থানার ইন্সপেক্টর (তদন্ত) মাহবুবুর রহমান জানান নিহতের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com