শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:০১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম রাঙ্গুনিয়ায় দুই অবৈধ ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে চায়ের স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ আটক ১০, মাদক উদ্ধার শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার চট্টগ্রামের ২৮টি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে ১০টিই বর্তমানে জ্বালানি-সংকটে বন্ধ

নেটদুনিয়া উত্তাল শবনম ফারিয়ার স্ট্যাটাসে

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। তবে এখন খুব একটা পর্দায় দেখা যায় না তাকে। অবশ্য পর্দায় না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব তিনি। বিভিন্ন সময়ে নিজের মতামত শেয়ার করেন ভক্তদের সাথে।

 

এরই ধারাবাহিকতায় সোমবার (২৫ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট করেছেন অভিনেত্রী। আর তার সেই স্ট্যাটাসে উত্তাল নেটদুনিয়া।

 

 

স্ট্যাটাসে অভিনেত্রী লেখেন, ‘কিছু কিছু সংবাদ শিরোনাম দেখলে চোখে পানি চলে আসে! কিন্তু আজকে একটু অন্যরকম ফিল হলো। মনে হলো, খুব তাড়াতাড়ি ভিক্ষা শুরু করব! কিছু বলার নাই।’
 
মূলত সম্প্রতি দেশের এক গণমাধ্যমের সাক্ষাৎকারে ফারিয়া বলেন, বর্তমানে যে ধরনের নাটক হচ্ছে সেগুলো আমাকে টানে না। নামগুলোও দেখেন কী অদ্ভুত! আমি ভালো কিছুর জন্য অপেক্ষা করতে চাই। আর এতে আমার যে লস হচ্ছে না, তা কিন্তু নয়! আমার জমানো টাকা খরচ করে চলছি। সেটাও বলতে পারেন শেষের পথে। তবুও নিজের মন সায় না দিলে সেই কাজ করব না।
 
আর অভিনেত্রীর এমন সাক্ষাৎকারের পরেই ‘জমানো টাকা খরচ করে চলেছেন শবনম ফারিয়া, সেটাও শেষের পথে’ এমন শিরোনামে নিউজ করেন বেশ কিছু গণমাধ্যম। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ফারিয়া।
 
এসব খবরের শিরোনামের জন্যই ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দেন তিনি।
 
 
কয়েক দিন আগে মুক্তি পেয়েছে শবনম ফারিয়া ও মোশাররফ করিম অভিনীত ওয়েব সিরিজ ‘মোবারকনামা’। যেখানে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেছেন ফারিয়া। পর্দায় রীতিমতো নজর কেড়েছে এই জুটির রসায়ন। পাশাপাশি ব্যাপক প্রশংসাও কুড়িয়েছেন নেটিজেনদের।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com