বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

ত্রিশালে পিকআপ চাপায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুই নারী নিহত

ময়মনসিংহের ত্রিশালে পিকআপ চাপায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুই নারী নিহত হয়েছেন।

সোমবার (৯ অক্টোবর) সকাল ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ সড়কের বইলর এলাকায় এ দুর্ঘটনা ঘটে ।নিহতরা হলেন- উপজেলার উজান বইলর গ্রামের রাসেল মিয়ার স্ত্রী সুমি আক্তার (২০) ও একই গ্রামের আজিজুল মিয়ার স্ত্রী আম্বিয়া বেগম (৩৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সুমি আক্তার ও আম্বিয়া খাতুন বৈলর এলাকায় ঢাকা ময়মনসিংহ-মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ঢাকাগামী দ্রুতগতির একটি পিকআপ তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই তারা মারা যান। স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।

ত্রিশাল থানার উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন বাংলাদেশ প্রতিদিন খবরকে  বলেন, পিকআপটি জব্দ করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছে। নিহতের স্বজনরা ময়নাতদন্ত ছাড়া মরদেহ নেওয়ার আবেদন করেছেন। ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

 

#ময়মনসিংহ

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com