রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মেসাজ পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নেতৃত্ব দিচ্ছেন উজ্জল দাশ ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম রাঙ্গুনিয়ায় দুই অবৈধ ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে চায়ের স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ আটক ১০, মাদক উদ্ধার শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার

চট্টগ্রাম- মেট্রোপলিটন-সিএমপিতে আসছেন চার নতুন ডিসি-এডিসি

ডেস্ক নিউজ:

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) সুপার নিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশের বিভিন্ন ইউনিটের চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আর সিএমপি থেকে বদলি করা হচ্ছে দুই কর্মকর্তাকে।সোমবার (১৩ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত পৃথক তিনটি প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

তারা হলেন—ঢাকার এসবির অতিরিক্ত পুলিশ সুপার জিএম মনজুর রহমান, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার আমিরুল ইসলাম, খুলনার পিটিসির অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম রুহুল কুদ্দুস।

তাদের সঙ্গে খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম সিএমপিতে এডিসি (অতিরিক্ত পুলিশ কমিশনার) হিসেবে যোগ দেবেন।

এদিকে সিএমপির এডিসি গাজী রবিউল ইসলাম ও পংকজ দত্তকে সিএমপি থেকে বদলি করা হয়েছে। তাদের দুজনকেই পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। তারাও সুপার নিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com