শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চকরিয়া মালুমঘাট নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, পিকআপের যাত্রী নিহত মৌলভীবাজার জেলা এডাবের ত্রৈমাসিক সভা শ্রীমঙ্গলে বিক্রিত জমি রেজিস্ট্রি করে না দিয়ে গোপনে অন্যত্র বিক্রির অভিযোগ যশোরের ঝিকরগাছায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও নগদ টাকা সহ ব্যাবসায়ী আটক ত্রয়োদশ সংসদ নির্বাচনের পূর্বাপর ‘তিন মাসে ‌‌১৩৩ সাম্প্রদায়িক সহিংসতা’, উদ্বেগ ঐক্য পরিষদের শ্রীমঙ্গলে সাড়ে ৮ হাজার লিটার ভোজ্য তেল মজুদ, এক প্রতিষ্টানকে অর্থদন্ড শ্রীমঙ্গল পৌরসভার ফুটপাত দখলমুক্ত অভিযান বড়লেখায় ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ডিমলায় নবম শ্রেণির ছাত্রী গণধর্ষণের ৪৮ ঘন্টা না পেরুতেই ৬ বছরের শিশু ধর্ষণ, গ্রেপ্তার ১ “অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ”—চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়

কাফির বাড়িতে আগুনের ঘটনায় দুই ছাত্রলীগ কর্মী গ্রেফতার

পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীর কলাপাড়ায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাড়ি পোড়ানোর ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেফতার করা হয়েছে।   আজ সোমবার বিকেল ৩ টায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ।

এর আগে গতকাল রবিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- বরগুনার আমতলী উপজেলার সেকান্দাখালী গ্রামের নসা হাওলাদারের ছেলে শাহাদাৎ হাওলাদার (২২) এবং কলাপাড়া উপজেলার পূর্ব টিয়াখালী গ্রামের হিরন মোল্লার ছেলে মাহফুজ মোল্লা (২১)।

পুলিশ সুপার জানান, গত ১২ ফেব্রুয়ারি গভীর রাতে কাফির পরিবারের সবাই ঘুমিয়ে থাকা অবস্থায় পরিকল্পিতভাবে তাদের বাড়িতে আগুন দেওয়া হয়। টের পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত বেরিয়ে এলে তারা প্রাণে রক্ষা পান।

ঘটনার পরদিন নুরুজ্জামান কাফি বাদী হয়ে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। যার ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় বরিশাল এবং পটুয়াখালীতে অভিযান চালিয়ে মূল পরিকল্পনাকারী শাহাদাত ও তার সহযোগী মাহফুজকে গ্রেফতার করা হয়।

পুলিশ সুপার আরও জানান, গ্রেফতাররা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য। কাফির ভিডিও কনটেন্ট দেখে ক্ষিপ্ত হয়ে প্রতিশোধ নিতে তারা এ ঘটনা ঘটিয়েছেন।

আটকদের জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, আটকরা বরিশালের দুটি কলেজের শিক্ষার্থী এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে জড়িত। ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবের বাড়ি ভাঙচুরের কিছু ভিডিও কনটেন্ট নুরুজ্জামান কাফির পেজে দেখে ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করেন তারা। পরিকল্পনা অনুযায়ী ঘটনার দিন তারা বরগুনা থেকে ডিজেল সংগ্রহ করে মোটরসাইকেলে করে নুরুজ্জামান কাফির বাড়ির আশপাশে অবস্থান নেয় এবং গভীর রাতে আগুন ধরিয়ে দেয়।

গ্রেফতারকৃতদের আদালতে সোপার্দ করা হয়েছে। এ ঘটনায় কোনো ইন্ধনদাতা, সহায়তাকারী বা অর্থযোগানদাতা যেই জড়িত থাকুক তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ সুপার।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com