বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার মহাসড়কে বেপরোয়া দুই বাসের সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু পুলিশের বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম

নগরীতে তল্লাশির সময় পরিচয় জানতে চাওয়ায় পুলিশের ওপর হামলা, আটক দুই

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:

চট্টগ্রামের মোহরায় পুলিশ চেকপোস্টে তল্লাশির সময় পরিচয় জানতে চাওয়ায় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে নগরীর চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা সংলগ্ন মোহরা পুলিশ বক্সের সামনেএই হামলার ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন এসআই মো. হাবিবুর রহমান, এএসআই অসিত নাথ, কনস্টেবল আব্দুস সাত্তার, মো. আমিরুল ইসলাম এবং ফরিদ শেখ। পরে চান্দগাঁও থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে মো. মোরশেদ ও মো. করিম নামে দুই হামলাকারীকে আটক করে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানান, মোহরা পুলিশ বক্সের সামনে নিয়মিত তল্লাশি চলাকালে একটি সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রীর পরিচয় জানতে চান কর্তব্যরত পুলিশ সদস্যরা। এ সময় তারা একেকবার একেক নাম বলেন।

এতে সন্দেহ হওয়ায় তাঁদেরকে অটোরিকশা থেকে নেমে পরিচয়পত্র দেখাতে বলায় ওই যাত্রীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারা পুলিশ সদস্যদের গালাগালি করতে থাকেন। এ সময় অন্য পুলিশ সদস্যরা ঘটনাটি ভিডিও রেকর্ড করে রাখার চেষ্টা করলে পুলিশ সদস্যদের ওপর অতর্কিত হামলা করে বসেন ওই দুই যুবক।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com