মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

অ্যামাজনের নদীতে শতাধিক ডলফিন নিহত

পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ব্রাজিলের অ্যামাজন নদী দিনে দিনে শুকিয়ে যাচ্ছে। মারাত্মক খরা অ্যামাজন নদীকে হুমকির মুখে ফেলেছে। অ্যামাজন নদীতে শতাধিক ডলফিন মৃত অবস্থায় পাওয়া গেছে। অস্বাভাবিক খরা ও পানির রেকর্ড উচ্চ তাপমাত্রার কারণে এমনটি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সেখানে বর্তমানে ৩৯ ডিগ্রি সেলসিয়াস (১০২ ডিগ্রি ফারেনহাইট) তাপমাত্রা বিরাজ করছে।

ব্রাজিলের বিজ্ঞান মন্ত্রণালয়ের অর্থায়নে পরিচালিত গবেষণা সংস্থা মামিরাউ ইনস্টিটিউট জানায়, গত সাত দিনে লেক টেফেতে মৃত ডলফিনগুলোকে পাওয়া গেছে। এত বেশিসংখ্যক ডলফিনের মৃত্যু স্বাভাবিক ঘটনা নয়। হ্রদের রেকর্ড উচ্চ তাপমাত্রা ও অ্যামাজনে রেকর্ড খরার কারণে এমনটা হতে পারে বলে সংস্থাটি জানায়। এ খবরটি ওই অঞ্চলে বসবাসরত মানুষের কার্যকলাপ এবং চরম খরার প্রভাব নিয়ে জলবায়ু বিজ্ঞানীদের উদ্বেগ বাড়িয়ে দেবে।

গবেষক এবং কর্মীরা বেঁচে থাকা ডলফিনগুলোকে উপকণ্ঠের উপহ্রদ থেকে নদীর মূল অংশে স্থানান্তরের চেষ্টা করছেন। কারণ, যেখানকার পানি ঠান্ডা। তবে এলাকাটি দুর্গম হওয়ায় এ কাজটি সহজ হচ্ছে না।

মামিরাউয়া ইনস্টিটিউটের গবেষক আন্দ্রে কোয়েলহো বলেন, এক নদীর ডলফিন অন্য নদীতে স্থানান্তর করা ততটা নিরাপদ নয়। কারণ, প্রাণীদের বনে ছেড়ে দেওয়ার আগে সেখানে টক্সিন বা ভাইরাস আছে কিনা তা যাচাই করা গুরুত্বপূর্ণ।

অ্যামাজনের খরা অর্থনীতিতেও প্রভাব ফেলছে। অ্যামাজোনাস রাজ্যের ৫৯টি পৌরসভায় গড় পানির স্তর নিচে নেমে গেছে। ফলে নদীতে নৌপরিবহন এবং মাছ ধরার কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। খরা আগামী কয়েক সপ্তাহের মধ্যে আরও তীব্র হবে বলে কর্তৃপক্ষ ধারণা করছে। ফলে আরও ডলফিনের মৃত্যু হতে পারে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com