রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফ মাহমুদের বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগ নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব

কলম্বিয়ার সশস্ত্র গোষ্ঠীগুলোর ‘সম্প্রসারণ’ নিয়ে জাতিসংঘের উদ্বেগ

জাতিসংঘ সোমবার জানিয়েছে, কলম্বিয়ায় সশস্ত্র অপরাধ গোষ্ঠীগুলো শক্তিশালী হচ্ছে। সরকারের সাথে শান্তি আলোচনা চলমান থাকা সত্ত্বেও তারা হাজার হাজার শিশু অপহরণ, কর্মীদের হত্যা ও বেসামরিক নাগরিকদের বাস্তুচ্যুত করছে।

বোগোটাা থেকে এএফপি এ খবর জানায়।

জাতিসংঘের মানবাধিকার দফতরের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর বামপন্থী গেরিলা, ডানপন্থী আধাসামরিক গোষ্ঠী এবং মাদক চক্রের মধ্যে সংঘর্ষে ২৫২ জন নিহত হয়েছে। এতে আরো বলা হয়েছে ৮৯ জন অধিকার রক্ষাকারী ও ২১৬ জন শিশু নিহত হয়েছে। যেসব শিশু নিহত হয়েছে তারা প্রধানত আদিবাসী। অপহরণকারীদের পক্ষে লড়াই করার জন্য তাদের জোরপূর্বক নিয়োগ দেওয়া হয়।

জাতিসংঘ বলেছে, ‘কলম্বিয়ায় রাষ্ট্র-বহির্ভূত সশস্ত্র গোষ্ঠী ও অপরাধী সংগঠনগুলোর সংঘঠিত সহিংসতা জনগণের জীবন ধ্বংস করে চলেছে এবং সারা দেশে সম্প্রদায়ের সামাজিক কাঠামোকে ছিন্নভিন্ন করে দিচ্ছে।’

বিশ্লেষকরা বলছেন, প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোর শুরু করা শান্তি অভিযানের অধীনে সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে রাজ্যের সামরিক আক্রমণ শিথিল করা হয়েছে, যার ফলে কলম্বিয়ার নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়েছে। জাতিসংঘের প্রতিবেদনে গত মাসে উত্তর-পূর্ব ক্যাটাটুম্বো অঞ্চলে সংঘটিত সংঘর্ষের কথা তুলে ধরা হয়েছে। সেখানে কয়েক ডজন মানুষ নিহত ও ৫০ সহস্রাধিক লোক বাস্তুচ্যুত হয়েছে।

বোগোটায় জাতিসংঘের প্রতিনিধি জুয়ান কার্লোস মঙ্গে বলেন, বেসামরিক নাগরিকদের ওপর প্রভাব কমানোর জন্য যথেষ্ট কিছু করা হচ্ছে না। তবে প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের তুলনায় গণহত্যার সংখ্যা ২৭ শতাংশ কমেছে, অধিকার রক্ষাকারীদের হত্যার ঘটনা ১৫ শতাংশ কমেছে এবং বাস্তুচ্যুতি প্রায় এক পঞ্চমাংশ কমেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com