শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

জামিন নিতে গিয়ে কারাগারে গেলেন বিএনপির ৩১ নেতাকর্মী

মোঃ আবুল হাসান ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

ঠাকুরগাঁও আদালতে জামিন নিতে গিয়ে কারাগারে গেলেন বিএনপির ৩১ নেতাকর্মী। বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মামুনুর রশিদ এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, গত বছরের ৩ সেপ্টেম্বর রুহিয়া থানা বিএনপি তাদের দলীয় কার্যালয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সমাবেশের আয়োজন করে। একই দিন রুহিয়া মহিলা আওয়ামী লীগ পৃথক সমাবেশের আয়োজন করে। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ ঘটনায় রুহিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নূর ইসলাম বাদী হয়ে রুহিয়া থানায় একটি মামলা করেন। তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা বিএনপির ৩১ নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

আসামিরা পরবর্তীতে উচ্চ আদালত থেকে অস্থায়ী জামিন নেন। বুধবার আদালতে হাজির হয়ে তারা স্থায়ী জামিনের আবেদন করলে বিচারক তা না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী এডভোকেট মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, বিএনপির নেতাকর্মীদের ছয় সপ্তাহের অস্থায়ী জামিনের শেষ দিন ছিল আজ। বুধবার স্থায়ী জামিন নিতে আদালতে হাজির হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com