শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
অভিযুক্ত না হয়েও সংবাদে ছবি ব্যবহারের অভিযোগ, নিন্দা ও প্রতিবাদ ঈসা চৌধুরীর শ্রীমঙ্গলে বিদ্যালয়ে গার্লস গাইডদের দীক্ষা দান অনুষ্ঠিত কমলগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল এক চা শ্রমিকের শ্রীমঙ্গলে হাইল হাওরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সাড়ে ৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন হাবীব আজম শ্রীমঙ্গলে লোকালয় থেকে দাঁড়াশ সাপ উদ্ধার মৌলভীবাজারে ৮০ বোতল বিদেশি মদসহ আটক ২ রাণীনগরে ৭০ পিস ইয়াবাসহ বিএনপির বহিষ্কৃত নেতা গ্রেপ্তার কথিত সীমানা পিলার-কয়েনের ফাঁদে কোটি টাকা আত্মসাৎ, মৌলভীবাজারে গ্রেপ্তার ৪ মৌলভীবাজারে মেলায় চাঁদাবাজির ঘটনায় দুই ভুয়া সেনা সদস্য আটক

লাখ লাখ টাকা আত্মসাৎকারী দন্ডপ্রাপ্ত আসামী সেবা কল্যাণ  সমিতির  রঞ্জন মজুমদার গ্রেফতার

জাকির হোসেন ,বানারীপাড়া প্রতিনিধিঃ
বরিশালের বানারীপাড়ায় গরীব দুখী, অসহায় গ্রাহকের লাখ লাখ টাকা নিয়ে লাপাত্তা হয়ে যাওয়া সেবা কল্যাণ সঞ্চয় ঋণদান সমবায় সমিতির ম্যানেজার রঞ্জন মজুমদারকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। চেক জালিয়াতি মামলায় ১০ লাখ টাকা জরিমানাসহ ১০ মাসের বিনাশ্রম দন্ডপ্রাপ্ত ফেরারী আসামী রঞ্জন মজুমদারকে গতকাল (২৫ জানুয়ারি) বুধবার বিকালে বানারীপাড়া থানার উপ-পরিদর্শক জাহাঙ্গির হোসেনের নেতৃত্বে পাশ্ববর্তী স্বরূপকাঠি উপজেলার ইন্দেরহাট বাজার থেকে গ্রেফতার করা হয়।
সে বানারীপাড়া উপজেলার উদয়কাঠি ইউনিয়নের তেতলা গ্রামের হরেন্দ্রনাথ মজুমদারের ছেলে। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ওসি এসএম মাসুদ আলম চৌধুরী জানান, ১০ লাখ টাকা জরিমানাসহ ১০ মাসের বিনাশ্রম দন্ডপ্রাপ্ত আসামী রঞ্জন মজুমদার দীর্ঘদিন পলাতক ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। আজ (২৬ জানুয়ারি) বৃহস্পতিবার সকালে তাকে জেলহাজতে পাাঠানো হবে। এদিকে বছরের পর বছর পালিয়ে থাকা  প্রতারক রঞ্জন মজুমদার গ্রেফতার  হওয়ার খবরে প্রতারণার শিকার শত শত গ্রাহক থানা চত্বরে ্এসে জড়ো হয়। এসময়  তারা তাদের আত্মসাৎ কৃত টাকা ফেরত চাওয়ার পাশাপাশি রঞ্জন মজুমদারের দৃষ্টান্তমূূলক শাস্তির দাবি জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com