শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

কুড়িগ্রামে ন্যাশনাল সার্ভিস প্রকল্প স্থায়ী করণের দাবিতে বেকারকর্মীদের অবস্থান কর্মসূচী

আনোয়ার হোসেন, কুড়িগ্রাম প্রতিনিধি :
ন্যাশনাল সার্ভিস প্রকল্প স্থায়ী করণের দাবিতে কুড়িগ্রামে অবস্থান কর্মসূচী পালন করেছে বেকার যুবক-যুবতিরা।গতকাল (১৫ জানুয়ারি) রবিবার দুপুরে জেলা শহরের কলেজ মোড়ে এ অবস্থান কর্মসূচীতে ন্যাশনাল সার্ভিস প্রকল্পে কাজ করা দুই সহস্রাধিক বেকারকর্মী অংশ
নেয়।
বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস পরিষদ কুড়িগ্রাম জেলা শাখা এ কর্মসূচীর আয়োজন করে। কর্মসূচীতে কলেজ মোড় থেকে থানা মোড় এবং পোষ্ট অফিসের সামন থেকে কলেজ মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে সড়কের দু’পাশে দাড়িয়ে তারা দুই ঘন্টাব্যাপী এ অবস্থান কর্মসূচী পালন করে।
এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস পরিষদের কেন্দ্রীয় সভাপতি আতিক হাসান রাজা, কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি কেএম রমজান আলী, সাধারণ সম্পাদক মো: মাইদুল ইসলাম, নাগেশ্বরী উপজেলা শাখার সভাপতি আতাউর রহমান রাজুসহ অন্যান্যরা।
দরিদ্র পীড়িত এ জেলায় ন্যাশনাল সার্ভিস প্রকল্প স্থায়ী করণের জোড় দাবি জানান বক্তারা।কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মো: আসাদুজ্জামান জানান, ন্যাশনাল সার্ভিসে কাজ করতে গিয়ে আমি সরকারী চাকুরীর বয়স হারিয়েছি।
সরকার যেগেতু ঘরে ঘরে চাকুরি দেয়া প্রতিশ্রুতি দিয়েছিল সে অনুযায়ী আমি ভেবেছিলাম ন্যাশনাল সার্ভিস স্থায়ীকরণ করা হবে। কিন্তু দুই বছর যখন শেষ হয়ে গেল তখন আমি আবারো বেকার হয়ে গেলাম। এ অবস্থায় দীর্ঘদিন ধরে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করে আসছি। আমি চাই ন্যাশনাল সার্ভিস স্থায়ীকরণ করা হোক।
কুড়িগ্রাম জেলায় ২০১০ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত দুই বছর মেয়াদে ন্যাশনাল সার্ভিস কর্মসূচী প্রায় ৩৮ হাজার বেকার যুবক-যুবতির কর্মসংস্থান হয়। পরে সরকার ন্যাশনাল সার্ভিস কর্মসূচী বন্ধ করে দিলে এসব কর্মী বেকার হয়ে পড়ে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com