মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

উইন্ডিজের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল ভারত

সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিক ভারত।

গতকাল (৯ ফেব্রুয়ারি) বুধবার আহমেদাবাদে টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ। ভারত ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ২৩৭ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ১০ উইকেট হারিয়ে ১৯৩ রান করে ওয়েস্ট ইন্ডিজ। ৪৪ রানে জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে স্বাগতিকরা।

টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৪৩ রানেই ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় ভারত। তবে চতুর্থ উইকেটে লোকেশ রাহুলকে সঙ্গে নিয়ে ৯০ রানের জুটি গড়েন সুরাইয়া কুমার যাদব। ৪৯ রানে ফেরেন রাহুল। ৮৩ বলে ৫টি চারের সাহায্যে ৬৪ রান করেন সুরাইয়া।

এরপর ওয়াশিংটন সুন্দরের ২৪ আর দিপক হুদার ২৯ রানে ভর করে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৩৭ রান করে ভারত।টার্গেট তাড়া করতে নেমে ইনিংসের শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় উইন্ডিজ।

সময়ের ব্যবধানে উইকেট পতনের কারণে ৪৬ ওভারে ১৯৩ রানেই অলআউট হয় ক্যারিবীয়রা। সফরকারীদের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেন সামারা ব্রুকস। ৩৪ রান করেন আকিল হোসেন।

মূলত ভারতের প্রসিধ কৃষ্ণ ঝড়ে ভেঙে যায় ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন আপ। ১২ রান খরচ করে ৪ উইকেট নেন প্রসিধ। শার্দুল ঠাকুর নিয়েছেন ২ উইকেট। সিরাজ, চাহাল, সুন্দর, হুডারা ১টি করে উইকেট নিয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com