সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে বাহিনীর পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গলে মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নওগাঁয় ‘নিজের বলার মতো একটা গল্প’ ফাউন্ডেশনের ফিজিক্যাল মিটআপ শ্রীমঙ্গলে ওয়ারেন্টভুক্তসহ ৪ আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও শাড়ি জব্দ দুই ম্যাচ নয়, তিন ম্যাচের টেস্ট সিরিজ চান গম্ভীর আরএসএস নেতাদের কূটনৈতিক সুবিধা না দেওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের কমিশনের রাজধানীতে শুরু ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ চলচ্চিত্র উৎসব ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা মহাসড়ক সন্ত্রাসী-চাঁদাবাজদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনাকে নির্বাচিত করা হচ্ছে স্বদেশ প্রেমের অংশ: সাদ্দাম

অনলাইন ডেস্কঃ

বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, আমরা মনে করি— বঙ্গবন্ধু তনয়া দেশরত্ম শেখ হাসিনাকে নির্বাচিত করা হচ্ছে স্বদেশ প্রেমের অংশ। লড়াই-সংগ্রামে শামিল থাকা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনায় বলিয়ান থাকার শপথ।

ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল (৬ জানুয়ারি) শুক্রবার  বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত র‌্যালির আগে অনুষ্ঠিত এক সভায় এ কথা বলেন তিনি।

সাদ্দাম হোসেন বলেন, বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনা আমাদের সামনে স্মার্ট বাংলাদেশের ধারণা নিয়ে এসেছেন। এ স্মার্ট বাংলাদেশের বাস্তবায়ন করার জন্য দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান যেন ক্যাম্পাসে পরিণত হয় আজকে আমরা সেই শপথ নিচ্ছি। দেশের প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠানে একাডেমিক পরিবেশ যেন সমুন্নত থাকে সেই চেষ্টা আমাদের থাকবে।

সমাজের প্রতি আহ্বান জানিয়ে ছাত্রলীগ সভাপতি বলেন, এদেশে এখনো জাতির জনক হত্যাকারী, শেখ হাসিনাকে যারা হত্যাচেষ্টা করেছেন, গণতন্ত্রের লাইসেন্স নিয়ে যারা মানুষ হত্যা করেছে, শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ নষ্ট করেছেন আগামীদিনে যারাই এ দুর্নীতিবাজদের পুনর্বাসনের চেষ্টা করবে, খুনিদের রাজধানী প্রতিষ্ঠা করার চেষ্টা করবে তাদের দর্প আমরা চূর্ণ করে দেবো। বাংলার মাটি থেকে তাদের মূল উৎপাটন নিশ্চিত করবো।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com