রবিবার, ২৬ Jul ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

রাজশাহীতে মাইক্রো ও মোটরবাইকের সংঘর্ষে তরুণ নিহত

এস আর,সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধিঃ

রাজশাহীতে হাইস মাইক্রো ও মোটরবাইকের সংঘর্ষে এক বাইক আরোহী তরুণ নিহত হয়েছেন।গতকাল (৬ জানুয়ারি) শুক্রবার দুপুরে পুঠিয়া উপজেলার বিড়ালদহ মাজারের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর সেখানে ক্ষিপ্ত জনতা সেই মাইক্রোটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

নিহত তরুণের নাম বাচ্চু মিয়া (১৬)। সে পুঠিয়া উপজেলার বিড়ালদহ এলাকার বাসিন্দা।জানা যায়, দুপুর একটার দিকে পুঠিয়া উপজেলার বিড়ালদহ মাজারের সামনে রাজশাহীগামী একটি হাইস মাইক্রো এবং উল্টো পথে যাওয়া আরেকটি মোটরবাইকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাইক আরোহী তরুণ বাচ্চু মিয়া নিহত হয়।

স্থানীয়রা জানান, সংঘর্ষের পরে মাইক্রোতে থাকা সাত থেকে আট জন যাত্রী ঘটনার পরে মাইক্রো থেকে নেমে যায়। এসময় ক্ষিপ্ত জনতা আগুন দিয়ে মাইক্রোটি পুড়িয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে জলন্ত মাইক্রোটির আগুন নেভায়।

ঘটনার পরে থেকে প্রায় আধা ঘন্টা রাজশাহী-ঢাকা মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছিলো।পরে পুলিশ রাস্তায় থাকা, মোটরসাইকেল ও মাইক্রোটি উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং যানজট নিয়ন্ত্রণে আনে।পুলিশ বলছে, হাইস মাইক্রোর ড্রাইভার মেহেদী হাসানকে আটক করে থানায় রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com