রবিবার, ২৬ Jul ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

তানোরে সোনালী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন

এস আর,সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধিঃ
রাজশাহীর তানোর উপজেলার বিল্লি বাজারে সোনালী ব্যাংক লিমিটেডের এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন করা হয়েছে। গতকাল (৪ জানুয়ারি) বুধবার বেলা ১১ টায় বিল্লি বাজারের রেজাউল মার্কেটে ২য় তলায় মেসার্স তাহমিদ বিন রশিদ নামের এজেন্টের স্বত্বাধীকারী ফারজানা ইয়াসমীনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
সোনালী ব্যাংক মুন্ডুমালা হাট শাখার ম্যানেজার মিঠু কুমার দেবের সভাপতিত্বে ও গোদকগাড়ী উপজেলা যুবলীগ সাবেক সভাপতি শফিকুল সরকারের উপস্থাপনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক লিমিটেড রাজশাহী প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল  ম্যানেজার তৌহিদুল হক।
রাজশাহী জেলা পরিষদ সদস্য ও তানোর উপজেলা আ.লীগ সভাপতি মাঈনুল ইসলাম স্বপন, কলমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খাদেমুন নবী বাবু চৌধুরী, মেসার্স তাহমিদ বিন রশিদ এজেন্টের স্বত্বাধীতমকারী ফারজানা ইয়াসমীন, বিল্লি স্কুল এ- কলেজের অধ্যক্ষ জামিলুর রহমান।
তানোর মহিলা কলেজের সহকারী অধ্যাপক মুনসেফ আলী, বিল্লি বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক তাজনুর রহমান প্রমুখ। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, বিভিন্ন এলাকার গন্যমান্য ব্যক্তি, এলাকার কৃষক ও ব্যবসায়ীসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পরে ফিতা কেটে বিল্লি বাজারের সোনালী ব্যাংক লিমিটিডের এজেন্ট ব্যাংক আউটলেটের উদ্বোধন করা হয়।  এ সময় বক্তারা বলেন, সোনালী ব্যাংক সরকারী ব্যাংক, মুন্ডমালা হাট শাখার মাধ্যমে এটির কার্যক্রম পরিচালিত হবে। পর্যায়ক্রমে সোনালী ব্যাংকের সকল সুযোগ সুবিধা এই এজেন্ট ব্যাংকের মাধ্যমে প্রদান করা হবে বলেও জানান সংশ্লিষ্টরা।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান ময়না বলেন, এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ছিলো সরকারী একটি ব্যাংকের শাখা স্থাপনের। দেরিতে হলেও বিল্লি বাজারের মত একটি প্রত্যান্ত এলাকায় সরকারী সোনালী ব্যাংকের এজেন্ট শাখা চালু করা হয়েছে।
তিনি বলেন, এই বিল্লি বাজারে থেকে চারপাশে সরকারী ব্যাংকের দুরত্ত প্রায় ৩০ কিলোমিটার,  দক্ষিনে তানোর, পশ্চিমে নাচোল এবং উত্তরে নিয়ামতপুর ছাড়া এই অঞ্চলের মানুষ সরকারী ব্যাংকে লেনদেনের তেমন সুবিধা পায়না।
এই এজেন্ট ব্যাংক চালুর ফলে এ অঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক ভুমিকা রাখবে বলে মনে করি।  এ ব্যাংকে অ্যাকাউন্ট খুলে দেনদেন করার জন্য সকলের প্রতি উদার্থ আহবান জানান তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com