সোমবার, ২৭ Jul ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

রাজশাহীর সাইবার ট্রাইব্যুনালে যুবকের ৭ বছর কারাদণ্ড

সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে রাজশাহীতে সুজন মোহন্ত নামের এক যুবককে সাত বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তার জরিমানা করা হয়েছে এক লাখ টাকা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড।
আজ (১০ নভেম্বর) বৃহস্পতিবার দুপুরে রাজশাহী বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় অভিযুক্ত আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠায় পুলিশ।দণ্ডপ্রাপ্ত আসামি সুজন মোহন্তের বাড়ি জয়পুরহাট জেলায়। তিনি ওই জেলার পাঁচবিবি থানার পশ্চিম বালিয়াঘাটা কাদেরপাড়া গ্রামের তারাপদ মোহন্তের ছেলে।
রাজশাহী বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালে পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট ইসমত আরা বেগম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে সুজন তার ফেসবুক আইডি থেকে মহাপবিত্র কাবাশরীফ ঘরের ওপরে দুইটি গম্বুজ এর মাঝে হিন্দু ধর্মাবলম্বীদের দেবতা হনুমানের ছবি সংযুক্ত করে ফেসবুকে আপলোড করেন।সুজন মোহন্ত এর মাধ্যমে ইসলাম ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত করেন। এ ঘটনায় জয়পুরহাটের পাঁচবিবি থানায় তথ্য ও যোগযোগ প্রযুক্তি আইনে সুজনের বিরুদ্ধে মামলা করা হয়।
এ্যাডভোকেট ইসমত আরা বলেন, সাক্ষ্য ও অন্যান্য তথ্যে সুজন মোহন্তের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে দোষী সাব্যস্ত করেন। এজন্য তাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। জরিমানা করা হয় এক লাখ টাকা। জরিমানা অনাদায়ে আরও তিন মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com