শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফ মাহমুদের বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগ নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব

মোহনপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলা

রাজশাহীর মোহনপুরে ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ বিনির্মানে ‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক একদিনব্যাপি সরকারের কার্যক্রমসমূহ তৃণমূল পর্যায়ে তুলে ধরার জন্য উপজেলা পরিষদ প্রাঙ্গণে উদ্ভাবনী মেলা-২০২২ইং অনুষ্ঠিত হচ্ছে। গতকাল (৮ নভেম্বর) মঙ্গলবারএ ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে উপজেলা সদরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়।
ডিজিটাল মেলা ঘুরে দেখা গেছে, উপজেলার সবকয়টি দপ্তর থেকে আলাদা করে স্টল দেয়া হয়েছে।কয়েকটি স্টল ঘুরে দেখা গেছে, ভূমি অফিস, কেশরহাট পৌরসভা, সকল ইউনিয়ন পরিষদ, শিক্ষা অফিস, যুব উন্নয়ন অফিস, মৎস্য অফিসসহ অন্যান্য স্টলে দর্শকদের ডিজিটাল সেবা বুঝানো হচ্ছে। কেশরহাট ভূমি অফিসের কর্মকর্তা (নায়েব) ইকবাল কাশেম বলেন, ভূমির এ-টু জেড সেবা এখন অনলাইনে। দর্শকদের ভূমির ডিজিটাল সেবা সম্মন্ধে বুঝানো হচ্ছে।
অপরদিকে মোহনপুর থানা পুলিশের স্টলে গিয়ে দেখা গেছে, ডিসপ্লে করে দেখানো হচ্ছে বাংলাদেশ পুলিশের বিভিন্ন কার্যক্রম। দর্শকদের জানানো হচ্ছে কিভাবে অনলাইনে থানা পুলিশের ডিজিটাল সেবা গ্রহণ করা যায়। একটি লিফলেটে চোখ বুলিয়ে জানা গেছে, এখন অনলাইনেই জিডি, পুলিশ ক্লিয়ারেন্স, ক্রাইম ডাটা ও জাতীয় জরুরি সেবা পাওয়া যায়।
মোহনপুর থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান বলেন, আমাদের সদ্য সংযুক্ত সেবাটি হচ্ছে, সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (সি আই এম এস)। এছাড়াও পুলিশের জন্য (পি আই এম এস) সেবাটি চালু হয়েছে। এটা মুলত অনলাইনে জানা যাবে নাগরিক এখন কোথায় অবস্থান করছে, পুলিশ সদস্য কোথায় অবস্থান করছেন।
মেলার আয়োজন করেন উপজেলা প্রশাসন। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবিহা ফাতেমাতুজ্ জোহরা। ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড আব্দুস সালাম। পরে অতিথিবৃন্দ মেলায় অংশ নেয়া বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
আয়োজিত একদিন ব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরুষ্কার বিতরণ করা হয়েছে। বিজয়ী হয়েছেন, উপজেলা ভূমি অফিস (প্রথম স্থান), কৃষি ও মৎস্য অফিস যৌথভাবে (দ্বিতীয় স্থান), থানা অর্জন করেছেন (তৃতীয় স্থান)। এই চার দফতরের কর্মকর্তাদের পুরুষ্কার তুলে দেন প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য আয়েন উদ্দিন এমপি। এসময় উপস্থিত ছিলেন, মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম বাদশাহ, সহকারি কমিশনার (ভূমি) পিয়াংকা দাস।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com