শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফ মাহমুদের বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগ নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব

নাটোরের বনপাড়ায় ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন

নাটোরের বনপাড়ায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৩৯২তম শাখা উদ্বোধন করা হয়েছে। নাটোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস আজ (৭ নভেম্বর) সোমবার  প্রধান অতিথি হিসেবে এ শাখা উদ্বোধন করেন। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. সিদ্দিকুর রহমান, রাজশাহী জোন প্রধান মো. মিজানুর রহমান মিজি, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মিজানুর রহমান ভুঁইয়া, বনপাড়া পৌরসভার মেয়র কে এম জাকির হোসেন ও বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়াম খাতুন।

ধন্যবাদ জ্ঞাপন করেন বনপাড়া শাখা প্রধান মো. আল আওয়াল। এছাড়া গ্রাহক ও শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, শেখ ফজিলাতুন্নেসা মুজিব সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রাজ্জাক মোল্লা, সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফাদার ড. শংকর ডমিনিক গোমেজ, বেগম রোকেয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা বেগম ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ বনপাড়া শাখার সভাপতি ধীরেন্দ্রনাথ সাহা। ব্যাংকের কর্মকর্তা, গ্রাহক, শুভানুধ্যায়ী এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস বলেন, ইসলামী ব্যাংক পেশাদারিত্ব ও আন্তরিক সেবার মাধ্যমে এ দেশের মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে এবং বিশ্বসেরা ব্যাংকের তালিকায় স্থান পেয়ে দেশের জন্য সুনাম বয়ে এনেছে। তিনি বনপাড়ায় শাখা উদ্বোধনের জন্য ইসলামী ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

সভাপতির ভাষণে সিইও মুহাম্মদ মুনিরুল মওলা বলেন, ইসলামী ব্যাংক দেশে কল্যাণমুখী ব্যাংকিং ধারার প্রবর্তক। সব ব্যবসায়িক সূচকে শীর্ষস্থান অর্জনের পাশাপাশি এ ব্যাংক সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। তিনি ইসলামী ব্যাংকের আধুনিক ও আন্তরিক সেবা গ্রহণের জন্য সবার প্রতি আহ্বান জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com