শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
প্রশাসনকে সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ: ভূমিমন্ত্রীর নেত্রকোনা পৌরসভার প্রশাসক আরিফুল ইসলাম সরদারের প্রচেষ্টায় পৌরসভার প্রতিটি দপ্তরে কাজে গতি ও এসেছে স্বচ্ছতা চাঁপাইনবাবগঞ্জে বাহারি পসরায় সেজেছে ইফতার বাজার নওগাঁ সদর গোয়ালি গ্রামে গৃহবধু ইয়াসমিনের রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক নওগাঁর মান্দা থানার বিশেষ অভিযানে মাদকবিরোধী অভিযানে ৩ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার ড্রামট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল বাবার, মৃত্যুর সাথে লড়ছে সন্তান দলীয় সংকীর্ণতা পরিহার করে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির আহ্বান: ডা. শফিকুর রহমান মেক্সিকান নেভি-এর অভিযানে ৪ হাজার কেজি কোকেনসহ সাবমেরিন আটক চট্টগ্রামকে বিলবোর্ডমুক্ত করার ঘোষণা: কাজীর দেউরীতে উচ্ছেদ অভিযানে মেয়র ডা. শাহাদাত হোসেন নওগাঁ আওয়ামীলীগের অফিসের সামনে জাতীয় পতাকা হাতে নিয়ে জয় বাংলা স্লোগান দিল-নেতাকর্মীরা

রেমিট্যান্সে ২ শতাংশ বাড়তি প্রণোদনা পাবেন মালয়েশিয়া প্রবাসীরা

মালয়েশিয়ার  সিটি ব্যাংকের শতভাগ সাবসিডিয়ারি প্রতিষ্ঠান হলো- সিবিএল মানি ট্রান্সফার। এখন থেকে দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা সিবিএল মানি ট্রান্সফারের মাধ্যমে সিটি ব্যাংকে (বাংলাদেশ) রেমিট্যান্স পাঠালে ২ শতাংশ বাড়তি প্রণোদনা পাবেন।

বাড়তি এ প্রণোদনা আগামী (২৩ অক্টোবর) রবিবার থেকে কার্যকর হয়ে পরবর্তী তিন মাসের জন্য প্রযোজ্য থাকছে।আজ (১৭ অক্টোবর) সোমবার  মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের আনকাসা হোটেলে সিটি ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান সিবিএল মানি ট্রান্সফার এসডিএন বিএইচডি, মালয়েশিয়ার ‘সিটি রেমিট’ মোবাইল রেমিট্যান্স অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানে এ ঘোষণা দেন ব্যাংকটির চেয়ারম্যান আজিজ আল কায়সার।

এ প্রণোদনা প্রবাসী রেমিট্যান্সের ওপরে সরকারের দেওয়া ২.৫% প্রণোদনার অতিরিক্ত। তাছাড়া প্রবাসী বাংলাদেশিরা এখন থেকে ‘সিটি রেমিট’ নামের মোবাইল অ্যাপ ব্যবহার করে কর্মস্থলে বা ঘরে বসেই দেশে টাকা পাঠাতে পারবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম সারওয়ার ও সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন, সিবিএল মানি ট্রান্সফার এসডিএন বিএইচডি, মালয়েশিয়ার পরিচালক ফারুক সোবহান ও দাতো গুরচরণ সিং। গণমাধ্যমের প্রতিনিধিরাসহ শতাধিক প্রবাসী বাংলাদেশি এ অনুষ্ঠানে অংশ নেন।

এ সময় রাষ্ট্রদূত গোলাম সারওয়ার বলেন, দেশে প্রবাসী রেমিট্যান্সের প্রবাহ কমে যাওয়া ও ডলারের সঙ্কট কিছুটা তীব্রতর হওয়ার প্রেক্ষাপটে সিটি ব্যাংক চেয়ারম্যানের এ ঘোষণা রেমিট্যান্স প্রবাহ বাড়াতে অনেক সাহায্য করবে।

রাষ্ট্রদূত সিটি ব্যাংকের পক্ষ থেকে এ বাড়তি ব্যয় নিতে রাজি হওয়ার ভুয়সী প্রশংসা করেন ও অন্য ব্যাংকগুলোকেও দেশে পাঠানো রেমিট্যান্সের ওপরে একইরকম বাড়তি প্রণোদনা দেওয়ার কথা বিবেচনা করতে বলেন।সিটি ব্যাংকের চেয়ারম্যান ও এমডি দুজনই তাদের বক্তব্যে হুন্ডির মাধ্যমে টাকা না পাঠানোর জন্য প্রবাসীদের অনুরোধ জানান।

অন্যদিকে ‘সিটি রেমিট’ অ্যাপের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিসহ সাতটির বেশি দেশের প্রবাসীরা মালয়েশিয়ায় অবস্থিত সিবিএল মানি ট্রান্সফারের ১৫টি শাখার যেকোনোটিতে গিয়ে অথবা অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে দেশে টাকা পাঠাতে পারবেন।

এ অ্যাপ ব্যবহার করে যেকোনো প্রবাসী গ্রাহক তার মালয়েশীয় ব্যাংক অ্যাকাউন্ট থেকে ক্যাশ পিকআপ, অ্যাকাউন্ট ট্রান্সফার ও মোবাইল ওয়ালেটের মাধ্যমে দেশে তাৎক্ষণিক ও নিরাপদে টাকা পাঠাতে পারবেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com