রবিবার, ১৭ মে ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
সন্ত্রাসী পাহারায় চলছে আ.লীগ নেতার অবৈধ ইটভাটা প্রশাসনের নীরবতায় ক্ষোভ ভারতে পালানোর প্রস্তুতিকালে উগ্রবাদী সংগঠনের সদস্য ও চাকরিচ্যুত সেনা সদস্য গ্রেপ্তার হালিশহরে ১১ কেজি ৯০০ গ্রাম গাঁজা ও নারীসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ইস্যু রাজনৈতিক কৌশল, বললেন ট্রাম্প শ্রীমঙ্গলে ”সম্প্রীতির বাংলাদেশ গড়ি” আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত ভূঞাপুরে এক মাসের শিশু বাচ্চা কে নিয়মিত টিকার পরিবর্তে দেওয়া হয় কুকুর কামড়ানোর ভ্যাকসিন লোহাগাড়ায় চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে মাদ্রাসা সুপার নিহত, আটক ১ রান্নাঘরে ফনা তোলে বসেছিল প্রাণঘাতী কোবরা, অল্পের জন্য রক্ষা কুলাউড়ায় ডিবির অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক ধামইরহাটে পলাতক আওয়ামী লীগ নেতাদের ইউপি কার্যালয়ে ফেরানোর নেপথ্যে কুচক্রী মহল

মোহনপুরে দুই মোটরসাইকেলে সংঘর্ষ, আরোহীর মৃত্যু

এস আর,সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধিঃ
রাজশাহীর মোহনপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হেলাল উদ্দিন (৩৫) নামে এক আরোহীর মৃত্যু হয়েছে।গতকাল (৭ অক্টোবর) শুক্রবার রাতে রাজশাহী-নওগাঁ মহাসড়কে উপজেলার বড়াইল উচ্চ বিদ্যালয়ে সামনে এ দুর্ঘটনা ঘটে।
হেলাল উদ্দিন নওগাঁর সাপাহার উপজেলার মোজাফফরের ছেলে। তিনি দুই সন্তানের জনক, পরিবার নিয়ে রাজশাহী নগরীর শিরইল শান্তিবাগ এলাকায় বসবাস করতেন। নগরীর সাগরপাড়া এলাকায় সাথী ফার্মেসি নামে তার একটি ওষুধের দোকান রয়েছে।
এদিকে দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপর মোটরসাইকেল আরোহী আনারুল ইসলাম (৩৮)। তিনি বাগমারা উপজেলার শাকিম উদ্দিনের ছেলে। আহত অবস্থায় তাকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে স্থানীয়রা দুই জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার দায়িত্বরত চিকিৎসক হেলাল উদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহত আনারুল ইসলামকে রামেক হাসপাতালে নেওয়া হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com