সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

৪৬৭ কোটিতে পাওয়া যাবে ব্রাইটন তারকার শুধু এক জোড়া বুট

দলবদলের মৌসুম শেষ হওয়ার আগে ব্রাইটনের ইকুয়েডরিয়ান তারকা ময়সেস কাইসেদোকে দলে ভেড়াতে আগ্রহ প্রকাশ করেছে ইংল্যান্ডের অন্যতম সেরা ক্লাব লিভারপুল। ব্রাইটনের এ কার্যকর মিডফিল্ডারকে দলে পেতে ৪২ মিলিয়ন পাউন্ড বা ৪৬৭ কোটি টাকার প্রস্তাব দিয়েছে অলরেডরা।

কিন্তু ব্রাইটনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, এই দামে কাইসেদোকে ছাড়বে না তারা। ক্লাব মালিকের বরাত দিয়ে দলের কোচ গ্রাহাম পটার বলেছেন, এই অর্থে সর্বোচ্চ কাইসেদোর এক জোড়া বুট পেতে পারে লিভারপুল। এই কথার মাধ্যমে মূলত কাইসেদোকে বিক্রি না করার কথাই বুঝিয়েছে ব্রাইটন।

লিভারপুলের দেওয়া ৪৬৭ কোটি টাকার প্রস্তাবের ব্যাপারে সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে পটার বলেছেন, ‘আমাদের ক্লাব চেয়ারম্যানকে চিনি দেখে বলছি, এই দামে সর্বোচ্চ তার (কাইসেদো) বুট পাওয়া যেতে পারে। এটি আমার কথা বলার বিষয় নয়। তবে ঘটনা যা তা-ই বললাম।’

ব্রাইটন কোচ আরও যোগ করেন, ‘কাইসেদোর জন্য অনেক ক্লাব থেকে প্রস্তাব আসছে, যা আমাকে মোটেও অবাক করেনি। কারণ সে অনেকদিন ধরেই দারুণ ফুটবল খেলছে। ওর ব্যাপারে খোঁজ নিলেই বুঝতে পারবেন ওর সামর্থ্য কী! প্রিমিয়ার লিগের সর্বোচ্চ পর্যায়ে খেলার সকল উপাদান রয়েছে কাইসেদোর।’

২০২১ সালের শীতকালীন দলবদলের মৌসুমে ব্রাইটনে যোগ দিয়েছিলেন ইকুয়েডরের ২০ বছর বয়সী এ উদীয়ামান তারকা। ব্রাইটনের হয়ে এখন পর্যন্ত ১৪ ম্যাচ খেলেন তিনি। এর মধ্যে চলতি মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে জেতা ম্যাচে নিজের প্রথম গোলটি করেন কাইসেদো।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com