সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

ভারতে বন্যা ও ভূমিধসে নিহত ৩৩

ভারতের বেশ কয়েকটি রাজ্যে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত ৩৩ জনের মৃত্যু হয়েছে।

রোববার (২১ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন এ তথ্য জানানো হয়।

নিহতদের মধ্যে দেশটির হিমাচল প্রদেশের অন্তত ২২ জন। এর মধ্যে একই পরিবারে ৮ সদস্য রয়েছেন। নিখোঁজ রয়েছেন ৬ জন। ধারণা করা হচ্ছে, নিখোঁজ সবাই মারা গেছেন।

উত্তরাখণ্ডে মারা গেছেন চারজন। নিখোঁজ রয়েছেন ১০ জন। বিভিন্ন জায়গা থেকে অন্তত ১ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

ওড়িশায়ও চারজনের মৃত্যু হয়েছে। এ রাজ্যে অন্তত ৫০০টি গ্রাম পানিতে ডুবে গেছে। সাড়ে ৪ লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

ভারী বৃষ্টিতে ঝাড়খণ্ডের বেশ কয়েকটি জেলায় বহু গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে এবং নিচু এলাকা তলিয়ে গেছে। এ রাজ্যে তিনজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে একজন মাটির দেয়াল ভেঙে এবং দুইজন নদীতে ডুবে মারা গেছেন।

দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবারেও দেশটির পশ্চিম মধ্য প্রদেশ ও পূর্ব রাজস্থানে ভারী বর্ষণ হতে পারে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com