বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

রাজাপুরে বদ্ধ বাসা থেকে স্বামী ও স্ত্রী’র মরদেহ উদ্ধার,অসুস্থ ৩

ঝালকাঠির রাজাপুরে একটি বদ্ধ বাসা থেকে স্বামী- স্ত্রী’র মরদেহ উদ্ধার করা হয়েছে এবং নিহতের ছেলেসহ আরও তিন জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আজ (২০ আগস্ট)  শনিবার সকালে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের দক্ষিন তারাবুনিয়া চান্দের বাড়ি এলকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো সাতুরিয়ার আমতলা বাজারের ব্যবসায়ী ফোরকান হাওলাদার (৪৫) এবং তার স্ত্রী মাহিনুর বেগম (৪০)। এবং আহতরা হলো ফোরকান হাওলাদারের ছেলে মাঈনুল (১৫), ভাইয়ের বউ মাহফুজা আক্তার(৩১), ও ভাতিজি সারা মনি(০৩)।

আহতদের রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সাতুরিয়ার আমতলা বাজারের ব্যবসায়ী ফোরকান হাওলাদার ছোট ভাই রুবেলের ভবনে বসবাস করতো। ঝড়ের কারণে কয়েক দিন ধরে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় শুক্রবার নতুন জেনারেটর কিনে বাড়িতে নিয়ে ভবনের মধ্যেই তা চালিয়ে ভবনে বিদ্যুৎ সরবরাহ চালু করেন। রাতে খাবার খেয়ে ঐ জেনারেটরে এসি চালিয়ে ঘুমিয়ে পড়েন ভবনে থাকা সবাই।

রুবেলের স্ত্রী মাহফুজা বেগম জানান, জেনারেটরের বিদ্যুতের কারণে রাতে এসিতে কয়েক বার ছোট শব্দ হয় এবং ঘরে জেনারেটরের ধোয়া ও গ্যাসের গন্ধ পেয়ে রাতে ঘুম ভেঙে গেলে তিনি বিছানা থেকে উঠতে গিয়েও শরীর ক্লান্ত অনুভব করে উঠতে পারেননি। পরে নিস্তেজ হয়ে পড়েন। তিনি আরও জানান, কয়েক দিনের ঝড়ে বিদ্যুৎ না থাকায় গতকাল নতুন একটি পেট্রোল চালিত জেনারেটর কিনে আনা হয় এবং তা দিয়ে এসিসহ ঘরের সব কিছু চালানো হয়।

এসিও কয়েকদিন আগে বসানো হয়েছে। শনিবার সকালে তাদের কোন সারা শব্দ না পেয়ে স্থানীয়দের নিয়ে নিহতের বড়ভাই সেলিম হাওলাদার বেলা ১১ টার দিকে জানালার গøাস ও গেটের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে তাদের উদ্ধার করেন। এর মধ্যে ফোরকান হাওলাদার ও তাঁর স্ত্রী মাহিনুর বেগম মারা যায়। আহতদের অজ্ঞান অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্বজনরা। ঝালকাঠির জেলা প্রশাসক জোহর আলী,পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন সহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র কর্তব্যরত চিকিৎসক ডাঃ আমির সোহেল বলেন,আজ দুপুর ১ টার সময় তিন জন রোগী আসেন জরুরী বিভাগে। পরিক্ষা নিরিক্ষা করে দেখা গেছে তাদের শাররিক অবস্থা স্বাভাবিক ছিলো। তাদেরকে আমরা স্বাস্থ্য কেন্দ্রে পর্যেবেক্ষণে রাখি কিন্তু তারা এখান থেকে চিকিৎসা নেয়ার কথা বলে বলিশালে চলে যান।সিনিয়র সহকারি পুলিশ সুপার(রাজাপুর সার্কেল) মো ঃ মাসুদ রানা বলেন, খবর পেয়ে ঘনটাস্থলে এসে আমরা দুই জনের মরদেহ দেখতে পাই। এবং আহত তিন জনকে তাদের স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করেছেন। আমরা প্রাথমিক ভাবে ধারণা করতেছি যে এসি বা অন্য কোনো গ্যাসের বিষত্রিæয়ার কারনে এ ঘটনা ঘটতে পারে। তবে তদন্তে মৃত্যুর সঠিক কারন বেড়িয়ে আসবে।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com