রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফ মাহমুদের বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগ নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব

দ. আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মিন্টু খান (৩৮) নামে এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। স্থানীয় সময় গত ৫ই আগস্ট রাতে দেশটির কোয়াজুলু নাটাল প্রদেশের ডারবানের উমজুলু টাউনে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে তাকে হত্যা করা হয়।

মিন্টু খানের গ্রামের বাড়ি শরীয়তপুর। দীর্ঘদিন তিনি ঢাকার উত্তরায় বসবাস করতেন। প্রায় ১০ বছর আগে তিনি দক্ষিণ আফ্রিকা যান। স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের সূত্রে জানা যায়, ঘটনার রাতে নিজ সুপারশপের নিরাপত্তা কর্মীরা চলে যাওয়ার পর এক অজ্ঞাত ব্যক্তি সেখানে সিগারেট কিনতে যান। মিন্টু গ্রিলের ফাঁক দিয়ে সিগারেট দেয়ার পর অজ্ঞাত ক্রেতা টাকা বের করার ছলে পিস্তল বের করে গ্রিলের ফাঁক দিয়ে মিন্টুকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ মিন্টু দোকানের ভেতরেই অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান। তাকে কেন হত্যা করা হয়েছে, সে সম্পর্কে সঠিক তথ্য এখনো পাওয়া যায়নি। স্থানীয় পুলিশ হত্যাকা-ের তদন্ত করছে এবং হত্যাকারীকে খুঁজতে অভিযান চালাচ্ছে বলে প্রবাসী বাংলাদেশিরা জানিয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com