বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

বৈদেশিক মুদ্রা হিসাবের সুদ হার নির্ধারণ করে দিল কেদ্রীয় ব্যাংক

অনিবাসী বৈদেশিক মুদ্রা জমা হিসাবের বার্ষিক সুদ হার নির্ধারণ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে অনিবাসীরা এসব হিসাবে অর্থ জমা রাখলে বিভিন্ন মেয়াদে ৪ থেকে ৫ শতাংশ সুদ মিলবে।

আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে অনিবাসী বৈদেশিক মুদ্রার হিসাবে এক থেকে তিন বছর পর্যন্ত অর্থ জমা রাখলে বেঞ্চমার্ক রেফারেন্স রেটের সঙ্গে ২ দশমিক ২৫ শতাংশ সুদ হার প্রযোজ্য হবে। তিন থেকে পাঁচ বছর পর্যন্ত বেঞ্চমার্ক রেফারেন্স রেটের সঙ্গে ৩ দশমিক ২৫ শতাংশ সুদ হার প্রযোজ্য হবে।

জানা গেছে, এখন বেঞ্চমার্ক রেফারেন্স রেট ১ দশমিক ৭৫ শতাংশ।

এর আগে, বৈদেশিক মুদ্রায় ডিপোজিট বাড়াতে ১৭ জুলাই ইউরোকারেন্সি রেট প্রত্যাহার করে সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক।

দেশের বৈদেশিক মুদ্রার সংকটের কারণে লাগামহীনভাবে বাড়ছে ডলারের দাম। কমছে টাকার মান। এখন আমদানির জন্য দেশের ব্যাংকগুলোতে ১০০ টাকার নিচে ডলার পাওয়া যাচ্ছে না। কোনো কোনো ক্ষেত্রে ১০৭ থেকে ১০৯ টাকায় ডলার কিনে আমদানি দায় মেটাতে হচ্ছে। রেমিট্যান্সের জন্যও ব্যাংকগুলোকে সর্বোচ্চ ১০৮ টাকা দরে ডলার কিনতে হচ্ছে।

খোলাবাজারেও দর বেড়ে ১০৯ থেকে ১১০ টাকায় বিক্রি হচ্ছে, কয়েকদিন আগে যা ১১২ টাকা পর্যন্ত উঠেছিল। বৈদেশিক মুদ্রার ব্যয় কমাতে এরইমধ্যে বিভিন্ন নির্দেশনা দিয়েছে সরকার ও বাংলাদেশ ব্যাংক।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com