শনিবার, ১৩ Jun ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

টেকনাফে আরও দুই বাংলাদেশিকে অপহরণ করলো ‘রোহিঙ্গা সন্ত্রাসীরা’

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার পাহাড়ি এলাকা থেকে আরও দুই বাংলাদেশি যুবককে অপহরণ করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা।

রবিবার (৩১ জুলাই) সকালে বাহারছড়ার নোয়াখালী পাড়ার পাহাড়ে জুমের খড়ি কুড়াতে গেলে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায় তারা।

আরো পড়ুনঃ স্ত্রীকে বাড়ি ফিরিয়ে আনতে না পেরে বিষপান!

 

অপহৃতরা হলেন- টেকনাফের বাহারছড়ার নোয়াখালী পাড়ার মো. শামসু আলমের ছেলে মো. ইলিয়াছ ও মো. ভারুর ছেলে মো. সৈয়দ।

এর আগে শুক্রবার (২৯ জুলাই) রাত ১১টার দিকে টেকনাফের শামলাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নোয়াখালী পাড়া থেকে দুই বাংলাদেশিকে অপহরণ করেছিল রোহিঙ্গা সন্ত্রাসী আলিয়াকিন গ্রুপ। শনিবার সন্ধ্যায় দুই যুবকের স্বজনদের কাছে মুক্তিপণ দাবি করেছে তারা।

আরো পড়ুনঃ সুখী দেশের তালিকায় ৭ ধাপ এগোলো বাংলাদেশ

 

বিষয়টি নিশ্চিত করে বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন বলেন, ‘রবিবার সকালে আমার ইউপির আরও দুজনকে অপহরণ করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।’

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ‘আরও দুজনকে অপহরণের খবর পেয়ে অভিযান চালাচ্ছে পুলিশ। আমরা অপহৃতদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। সেইসঙ্গে অপহরণকারীদেরও গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। অপহরণকারীরা দুর্গম পাহাড়ে থাকায় তাদের অবস্থান শনাক্ত করতে সময় লাগছে।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com