শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মেসাজ পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নেতৃত্ব দিচ্ছেন উজ্জল দাশ ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম রাঙ্গুনিয়ায় দুই অবৈধ ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে চায়ের স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ আটক ১০, মাদক উদ্ধার শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার

স্ত্রীকে বাড়ি ফিরিয়ে আনতে না পেরে বিষপান!

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের রাত্রা গ্রামে স্ত্রীর সঙ্গে অভিমান করে এক যুবক বিষপানে আত্মহত‍্যা করেছেন বলে জানা গেছে। তার নাম শফিকুল ইসলাম। তিনি রাত্রা গ্রামের গোলাম রব্বানীর ছেলে। পুলিশ আজ সোমবার তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন‍্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

কাকৈরগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম‍্যান মো. বাচ্চু তালুকদার স্থানীয়দের বরাত দিয়ে বলেন, শুনেছি ওই যুবকের স্ত্রী প্রায় আট মাস আগে তাকে রেখে ঢাকায় গার্মেন্টে চাকরি করতে চলে যান। তাদের একটি কন‍্যা সন্তান রয়েছে। স্ত্রীকে বাড়ি ফিরিয়ে আনার চেষ্টা করে তিনি ব‍্যর্থ হন। সেই দুঃখে তিনি বিষপান করে মারা যান।

জানা গেছে, ওই যুবক রবিবার রাত ২টার দিকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে স্ত্রীর সঙ্গে অভিমান করে ওই দিন দুপুরে তিনি বাড়িতে বিষপান করে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. তানজিরুল ইসলাম রায়হান বলেন, বিষপানে অসুস্থ শফিকুল ইসলাম নামে এক যুবক গত রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছেন।

দুর্গাপুর থানার ওসি মো. শিবিরুল ইসলাম বলেন, ওই যুবক মনের দুঃখে বিষপান করেছে বলে জানা গেছে। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন‍্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com