সোমবার, ২৭ Jul ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

স্ত্রীর মামলায় দায়িত্ব হারালেন ওসি

স্ত্রী দায়ের করা মামলায় জয়পুরহাটের আক্কেলপুর থানার ওসি মো. ছাইদুর রহমানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট জেলা পুলিশ সুপার মাসুম আহাম্মদ ভূঞা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২১ সালের ৮ জানুয়ারি সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতে ওসি ছাইদুর রহমানের স্ত্রী আম্বিয়া খাতুন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

এ মামলায় গত ৯ জানুয়ারি ওসি ছাইদুর রহমানসহ কয়েকজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে প্রায় ছয় মাস দায়িত্ব পালন করেন ওসি ছাইদুর রহমান। বুধবার সিরাজগঞ্জের জেলা জজকোর্টের স্পেশাল পিপির মাধ্যমে অবৈতনিকভাবে জামিন পান তিনি। তার পক্ষে আইনজীবী ছিলেন মো. লোকমান হাকীম। ওই দিন সন্ধ্যায় তাড়াশ থানায় জামিনের কপি জমা দিয়েছেন তিনি।

মামলার বাদী আম্বিয়া খাতুন মুঠোফোনে বলেন, ‘পারিবারিকভাবে একাধিকবার সমাধানের চেষ্টা করা হয়েছিল। আমার একটা খালার সাথে যোগাযোগ করে সমাধান করবে না বরং সে (ওসি) বিভিন্ন ধরনের হুমকি দিয়ে যাচ্ছে। শুধু নামমাত্র খরচ দিত তার মেয়েকে, যা ব্যয়ের তুলনায় অনেক কম। কিন্তু আমাকে কোনো ধরনের সুযোগ-সুবিধার দেয় না। ‘

তবে সিরাজগঞ্জের পুলিশ সুপার হাসিবুল আলম বিষয়টি জানেন না বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘সংশ্লিষ্ট থানা থেকে জেনে বলতে পারব। ‘

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com