বুধবার, ২৭ মে ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চকরিয়ায় সড়ক দুর্ঘটনা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধারের তথ্য উদঘাটন  শ্রীমঙ্গলে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের তদারকি অভিযান পশুর হাট নিষিদ্ধ আরকান মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ, তীব্র যানজটে জনদুর্ভোগ চরমে শ্রীমঙ্গলে লেবু বাগানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু চেক মামলায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গল প্রেসক্লাবের নয়া কমিটি সালাউদ্দিন আহবায়ক, রূবেল সদস্য সচিব রাজনৈতিক দ্বন্দ্বে অপপ্রচারের প্রতিবাদে  ‎রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন মৌলভীবাজারে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধার টিফিনের টাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে লাল সবুজ উন্নয়ন সংঘ জুড়ীর সীমান্তে ৫২ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

গোদাগাড়ীর ৩ মাদক সম্রাট সিরাজগঞ্জে ২ কেজি ৩৩০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার

র‌্যাব-১২ বিশেষ অভিযানে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা এলাকায় ২ কেজি ৬৩০ গ্রাম হেরোইনসহ মাদক সরবরাহকারী চক্রের ৩ জন শীর্ষ মাদক কারবারিকে ১ টি প্রাইভেট কারসহ গ্রেপ্তার করেছে।
র‌্যাব-১২ উপ-অধিনায়কমেজর কাজী আলমগীর হোসেন এসি প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
প্রেস ব্রিফিং র‌্যাব জানান, বিকেল ৫ টার দিকে গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ সদস্যরা জানতে পারে রাজশাহীর গোদাগাড়ী থেকে একটি প্রাইভেট কারে একটি বড় মাদকের চালান আসবে। সেই সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ ব্যাটালিয়নের সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন সয়দাবাদ গ্রামস্থ এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় অভিযানে ২ কেজি ৬৩০ গ্রাম হেরোইনসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এছাড়াও ঐ সময় তাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ১ টি প্রাইভেট কার (যার নাম্বার- ঢাকা মেট্রো-গ-১৯-২৫৭৪), ০৪ টি মোবাইল ফোন এবং নগদ- ১২,২০০/-(বার হাজার দুইশত) টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, রাশিদুল হক মনি (২২), পিতা শামসুল হুদা লুকমান, সাং- সুলতানগঞ্জ, কামরুজ্জামান রনি (২৩), পিতা কামাল উদ্দিন, সাং- ব্রাম্মন গ্রাম, উভয় থানা- গোদাগাড়ী, জেলা- রাজশাহী, শাকিল আহম্মেদ (২০), পিতা শফিকুল ইসলাম, সাং-হরমা, থানা- চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা- চাঁপাইনবাবগঞ্জ।
র‌্যাব আরো জানান, উল্লেখ্য এই যে মাদক সরবরাহকারী চক্রটি দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন জেলায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com