মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নাইক্ষ্যংছড়ি বাইশারীতে অবৈধ ইটভাটায় যৌথ অভিযানে ২ লাখ টাকা জরিমানা চট্টগ্রামে ১৬ থানায় সিএমপির ‘এস ড্রাইভ’ অভিযান, এক রাতে গ্রেপ্তার ৬৫ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক পৃথক অভিযানে ভারতীয় ১০ গরু জব্দ নেত্রকোনা পৌর প্রশাসকের দীর্ঘস্থায়ী পরিকল্পনায় নেত্রকোনা পৌরসভাকে দাড় করিয়েছে এক নতুন মাত্রায় বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম ২০২৬-২৭ এর নতুন কমিটি ঘোষণা চাঁপাইনবাবগঞ্জ ইসলামিক ফাউণ্ডেশন আয়োজনে সরকারি যাকাত ফান্ডে অর্থ সংগ্রহ বৃদ্ধিতে সেমিনার অনুষ্ঠিত শ্রীমঙ্গলে লেবু সিন্ডিকেট ও কৃষি পণ্যের দোকানে অনিয়ম, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা বান্দরবানে পাঁচ ইটভাটা মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা নওগাঁ দীর্ঘ দিনপরে শুরুহবে ১২০০ কোটি টাকার ফোরলেন রাস্তা শ্রীমঙ্গল প্রেসক্লাবের ইফতার মাহফিল ও সংসদ সদস্যকে সংবর্ধনা

বিমানবন্দরে ৬ কোটি টাকা মূল্যের সৌদি রিয়াল জব্দ, যাত্রী উধাও

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটস চেক ইন কাউন্টারের একটি লাগেজ থেকে বিপুল পরিমাণ সৌদি রিয়াল জব্দ করা হয়। আটককৃত সৌদি রিয়ালের পরিমাণ ২২ লাখ ৯৯ হাজার ৫০০ টাকা। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ছয় কোটি টাকা। বুধবার (২৯ জুন) রাত সাড়ে ৯টার দিকে এসব মুদ্রা জব্দ করা হয়।

ঢাকা কাস্টম হাউস প্রিভেন্টিভ সূত্র জানায়, এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইটের (EK 585) চেকিং চলাকালীন প্যাসেঞ্জারস হোল্ড ব্যাগেজ স্ক্রিনিং রুমের স্ক্যানিং মেশিনে লাগেজটি স্ক্যান করা হলে মুদ্রাসদৃশ বস্তুর অস্তিত্ব পাওয়া যায়। লাগেজটির মালিককে খোঁজাখুঁজি করে না পাওয়ায় পরে এভিয়েশন সিকিউরিটি ও কাস্টমস গোয়েন্দা কর্মকর্তার সহায়তায় লাগেজটি কাস্টমস হলে এনে অন্যান্য সংস্থার উপস্থিতিতে খোলা হয়। লাগেজে থাকা ৩১টি শার্টের ভেতরের কাগজের বোর্ডের মধ্যে মুদ্রাগুলো বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় রাখা ছিল।

তবে যাত্রীকে খুঁজে না পাওয়া গেলেও লাগেজের সঙ্গে থাকা ট্যাগ থেকে এমিরেটস কাউন্টার, ইমিগ্রেশন ও এভিয়েশন সিকিউরিটির সহায়তায় যাত্রীর বিস্তারিত তথ্য পাওয়া যায়। যাত্রী মামুন খান এমিরেটস এয়ারলাইনসের EK 585 ফ্লাইটযোগে দুবাই যাওয়ার জন্য চেক ইন কমপ্লিট করেন। কিন্তু তিনি ইমিগ্রেশন কমপ্লিট না করেই এয়ারপোর্ট প্রস্থান করেন।

এ বিষয়ে তদন্ত চলছে জানিয়ে ঢাকা কাস্টমস হাউসের এক কর্মকর্তা জানান, আটককৃত বৈদেশিক মুদ্রা ও লাগেজ ট্যাগের সঙ্গে থাকা তথ্যের ভিত্তিতে বর্ণিত যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় ফৌজদারি মামলা দায়ের প্রক্রিয়াধীন। এ ছাড়া আটককৃত মুদ্রা কাস্টমসের গুদামে জমা করা হবে। একই সঙ্গে কাস্টমস আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com