রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

ভুরুঙ্গামারীতে ৩ দিন ব‍্যাপী কৃষি মেলার আয়োজন

কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলায় ৩ দিন ব্যাপী কৃষি মেলা উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বুধবার (২২ জুন) রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ মেলার আয়োজন করা হয়।

মেলায় বিভিন্ন ফলজ ও বনজ গাছ, কৃষি উপকরণ, যন্ত্রপাতি প্রভৃতির প্রদর্শনীতে সতেরটি স্টল রয়োছে। বুধবার (২২ জুন) থেকে শুক্রবার (২৪ জুন) পর্যন্ত এ মেলার প্রদর্শনী চলবে।

প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন ভুরুঙ্গামারী উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শাহজাহান সিরাজ, মুক্তিযোদ্ধা কমান্ডার মহিউদ্দিন আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোছাঃ শামীমা আক্তার, কৃষি অফিসার মোঃ শরিফুল ইসলাম, মৎস্য অফিসার আদম মালিক চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন মন্ডলসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এবং ই-পেপার সাংবাদিকবৃন্দ।

মেলায় আগত অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন গ্রাম থেকে আগত কৃষি দল-উপদল কে গাছের চারা উপহার দেওয়া হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com