মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শেরপুরের ঝিনাইগাতীতে ৬২ পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১৭ বাংলাদেশি নিহতের খবর; ১৩ জন নওগাঁর মৌলভীবাজার চোলাই মদ ও ইয়াবাসহ আটক ২ ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বোতল এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৩ নওগাঁয় এলজিইডি কার্যসহকারীকে জিম্মি করে আপত্তিকর ভিডিও ধারণ, ব্ল্যাকমেইল চক্রের ৩ সদস্য গ্রেফতার মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা 

ভূরুঙ্গামারীতে মদ্যপান করে এক ব্যাক্তির মৃত্যু

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদক পানে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যুর অভিযোগে পুলিশ লাশ উদ্ধার করে শনিবার ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করেছে।
জানা গেছে, উপজেলার শিলখুড়ি ইউনিয়নের উত্তরছাট গোপালপুর গ্রামের মৃত শফি উদ্দিন ব্যাপারীর পুত্র মিজানুর রহমান (৪৫) শুক্রবার সন্ধ্যায় পাগলাহাট বাজারে রাত ৮ টার দিকে সংগী এরশাদ হোসেন (৩২) উপজেলার ৩নং তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামের নজরুল ইসলামের পুত্রের সাথে অতিরিক্ত মদ্যপান করে অসুস্থ হলে কুড়িগ্রামে নেয়ার পথে রাত ১২ টায় রাস্তায় তার মৃত্যু ঘটে। অপর ব্যক্তি এরশাদ (৩২) অসুস্থ হয়ে সে বাড়িতেই চিকিৎসাধীন অবস্থায় আছেন।
মাদকপানে মৃত্যুর খবর পেয়ে পুলিশ ভোর তিনটার সময় লাশ উদ্ধার করে শনিবার সকালে ময়না তদন্তের জন্য লাশ কুড়িগ্রামে প্রেরণ করে। অপরদিকে গত বৃহস্পতিবার (৯ জুন) একই গ্রামের ঘাতু মন্ডলের পুত্র শাহজামাল (৫০) নামে অপর এক ব্যক্তি অতিরিক্তি মাদক পানে মৃত্যুবরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এরা তিন জনই পেশায় (মাংস ব্যবসায়ী) কশাই। পাগলাহাট বাজারে এরা মাংশ বিক্রি করতো।
শিলখুড়ি ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান আসাদুজ্জামান বলেন পরিবারের লোকজন মাদক পানের বিষয়টি অস্বীকার করছে কিন্তু এলাকাবাসী অভিযোগ করছে অতিরিক্ত মদ্য পানেই তার মৃত্যু ঘটেছে। শুধু তাই নয়, এর আগে যিনি মারা গেছেন তার বিরুদ্ধেও একই অভিযোগ পাওয়া গেছে।
ভূরুঙ্গামারী থানার ওসি (তদন্ত) আজাহার আলী জানান, এরা সকলেই  মাদকের নেশায় অভ্যস্থ ছিলো। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এবং সন্দেহের কারণে লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। স্থানীয় সুত্রে জানা গেছে, সন্ধ্যা হলেই সীমান্তবর্তী এই পাগলাহাট বাজারে মাদকের হাট বসে। দূর দুরান্ত থেকে মাদকসেবীরা এখানে এসে মাদক সেবন করে। তারা জানায় মাদকের সাথে এখানে রং করার কাজে ব্যবহৃত মিথাইল এ্যালকোহল ও হোমিও চিকিৎসায় ব্যবহৃত রেকটিফাইড এ্যালকোহল সহজলভ্য। তাদের ধারনা এই এ্যালকোহল পান করেই ঐ দু‘ব্যক্তির মৃত্যু ঘটেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com