রবিবার, ২১ Jun ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
অধিক মুনাফার আশায় শত শত বস্তা পেঁয়াজ মজুতের অভিযোগ, পচে দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী চকরিয়ায় ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’র সভাপতি মনসুর মহসিন, সম্পাদক ইউসুফ কক্সবাজার সদর থানার অভিযানে অস্ত্র, ইয়াবা ও নগদ টাকাসহ আটক দুই সিএমপিতে ফের রদবদল— কোতোয়ালী, কর্ণফুলী ও সদরঘাটে নতুন ওসি লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

নীলফামারীর ডোমারে রেল স্টেশনে দুদকের অভিযান

নীলফামারীর ডোমারে রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। যাত্রীর অভিযোগের ভিত্তিতে রেলের টিকিট কালো বাজারির হাতে এমন অভিযোগের ভিত্তিতে ০৬ জুন (সোমবার) ডোমার রেল স্টেশনে এ অভিযান চালায় তারা। অভিযানে স্টেশনের বুকিং সহকারী রাশেদ এর বিরুদ্ধে টিকিট কালোবাজারির সম্পৃক্ততা রয়েছে বলে জানান দুদক টিম।

রংপুর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (দুদক রংপুর)হোসাইন শরিফ এর নেতৃত্বে ০৪ সদস্যের একটি দল স্টেশনে অভিযান পরিচালনা করে। এসময় স্টেশনের বুকিং অফিস ও টিকেট কাউন্টারে তল্লাশী করা হয়েছে।স্টেশনের টিকিট রেজিস্টার খাতা এসময় খুলেদেখানো হয়। টিকিট রেজিস্টার খাতা চেক করে দেখা যায় প্রধান বিচারপতি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সহ এলাকার রাজনৈতিক নেতা এবং কিছু প্রভাবশালী ব্যাক্তিদের নামে একাধকি টিকিট বুকিং এর প্রমান পায় দুদক।

এ ব্যাপারে দুদকের বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক হোসাইন শরিফ বলেন, আমরা সকাল থেকে যাত্রীবেশে ডোমার রেল স্টেশনে অভিযান পরিচালনা করে আসছি। সাধারন যাত্রীবেশে আমরা রেল স্টেশন এলাকার কালোবাজারি লাকড়ি ব্যবসায়ী লিটনের কাজ থেকে নীলফামারীর তিনটা ঢাকার টিকিট কিনেছি। লিটন ও মতি সহ আরো অনেকেই কালোবাজারির সাথে জড়িত রয়েছে বোঝা যাচ্ছে।

তিনি আরো বলেন, আমাদের কাছে অভিযোগ এসেছিলো স্টেশনে টিকিট কালোবাজারি হয় এবং সাধারন যাত্রীদের কারো সুপারিশ ব্যতীত টিকিট মিলেনা । উল্লেখিত অভিযোগ এবং বুকিং সহকারী রাশেদ এর সাথে সম্পৃক্ত থাকার সত্যতা পাওয়া গেছে।

রেলস্টেশন মাস্টার আশরাফুল ইসলাম বলেন আইনের উর্ধে কেউ নয় অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় এনে শাস্তি দেয়া হোক।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com