শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চকরিয়ায় হাতি হত্য করে: ধামাচাপা দিতে পুঁতে রাখে,বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য শ্রীমঙ্গলে অবৈধ তেল ও গ্যাস মজুদের অভিযোগে লাখ টাকার অর্থদন্ড ঈদযাত্রায় দুর্ঘটনার ছড়াছড়ি, ১০ দিনে সড়কে নিভে গেলো ২৭৪ প্রাণ চলন্ত অবস্থায় চাকা বিস্ফোরণ, ধানখেতে পড়ল কক্সবাজারমুখী ঈগল যাত্রীবাহী বাস মৌলভীবাজারে চোরাইকৃত প্রাইভেট কার উদ্ধার, আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য আটক ঈদুল ফিতরের সপ্তাহে চট্টগ্রামের সড়কে ঝরল ৯ প্রাণ শ্রীবরদীতে উৎসবমুখর পরিবেশে স্বাধীনতা দিবস উদযাপন মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর শহিদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসের ধাক্কায় দুইজন নিহত কসবায় সাংবাদিক হত্যাকারীদের শাস্তির দাবিতে নবীনগরে মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে মরা গরুর মাংস বিক্রির দায়ে ২ জনের জেল 

মোঃ আবুল হাসান ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মরা ব্রয়লার মুরগি ও মরা ছাগলের মাংস বিক্রির ঘটনার ১ মাস যেতে না যেতেই এবার মরা গরু জবাই করে মাংস বিক্রির সময় দুজনকে আটক করে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

রবিবার রাত সাড়ে ১১টায় ভ্রাম্যমান আদালতের বিচারক ও বালিয়াডাঙ্গী ইউএনও যোবায়ের হোসেন এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের শাহাপাড়া গ্রামের সলিম উদ্দীনের ছেলে রমজান আলী (৪৫) ও বিশ্রামপুর গ্রামের আব্দুল আলীর ছেলে পয়জার আলী (৩৮)।

সহযোগী স্যানেটারী ইন্সপেক্টর আব্দুল গফুর জানান, ঠাকুরগাঁও সদর উপজেলার মটরা হাট থেকে একটি মরা গরু জবাই করার পর বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের কাঁচকালী বাজারে ইজিবাইকে নিয়ে এসে গভীর রাতে কেটে মাংস বিক্রির চেষ্টাকালে স্থানীয়রা ইউএনওকে মুঠোফোনে অবগত করে। পরে ঘটনাস্থলে পুলিশসহ ইউএনও দুজনকে আটক করলেও মোস্তফা নামে একজন পালিয়ে যায়। তিনিই ওই গরুর মালিক ছিলেন বলে জানা গেছে।

ভ্রাম্যমান আদালতের বিচারক যোবায়ের হোসেন জানান, জবাই করা পর গরুটি ইজিবাইকে নিয়ে এসে মাংস বিক্রির জন্য চেষ্টাকালে পুলিশ সদস্যদের সহযোগিতায় দুজনকে আটক করা হয়। পরে তারা নিজেদের দোষ স্বীকার করলে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বালিয়াডাঙ্গী থানার ওসি খায়রুল আনাম বলেন, আজ সোমবার দুপুরে আদালতের মাধ্যমে দণ্ডপ্রাপ্ত দুজন কসাইকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগেও গত ২০ মে মরা ছাগল জবাই করে মাংস বিক্রির দায়ের নজরুল ইসলাম (৪৮) ওরফে ইদু নামে এক কসাই জেলে পাঠানো হয় এবং গত ১০ মে মরা মুরগির মাংস রান্না করে বিক্রি ও বিক্রির দায়ে হোটেল মালিক সেলিম উদ্দীনকে ৫ হাজার টাকা ও মাংস বিক্রেতা আব্দুলকে ১০ হাজার অর্থদণ্ড প্রদান করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com