মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শেরপুরের ঝিনাইগাতীতে ৬২ পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১৭ বাংলাদেশি নিহতের খবর; ১৩ জন নওগাঁর মৌলভীবাজার চোলাই মদ ও ইয়াবাসহ আটক ২ ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বোতল এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৩ নওগাঁয় এলজিইডি কার্যসহকারীকে জিম্মি করে আপত্তিকর ভিডিও ধারণ, ব্ল্যাকমেইল চক্রের ৩ সদস্য গ্রেফতার মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা 

সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা সবাই সাংবাদিক হয়ে গেছে: আইনমন্ত্রী

বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম হলো ফে’সবুক। এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি আজ (২৯ ডিসেম্বর) বুধবার বিভিন্নভাবে ব্যবহার করছেন এর ব্যবহারকারীরা।

বর্তমানে যার কারনে সমাজের অসামান্জস্যতা থেকে শুরু করে সকল ধরনের খবর সংবাদপত্রের আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে আসে। এ বিষয়টি নিয়ে এবার কথা বলেছেন আইনমন্ত্রী।

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রসারের কারণে এখন সবাই সাংবাদিক হয়ে গেছেন। সবাই সাংবাদিক হয়ে যাওয়ার কারণে প্রকৃত সাংবাদিকরা চ্যালেঞ্জের মুখে পড়েছেন।

যারা পড়ালেখা করে, কাজ করে এই পেশায় আছেন তারা এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের কারণে কোণঠাসা অবস্থায়।

আপনারা যারা লেখাপড়া করে সাংবাদিক হয়েছেন তারা মানসিকভাবে নিজেকে যেভাবে তৈরি করেছেন। কিন্তু ফে’সবুক ব্যবহারকারীরা ঘরের মধ্যে বসেই সাংবাদিকতা করছেন।

এই যে পার্থক্য, এই পার্থক্যের জন্য আপনাদেরকে ল’ড়াই করে বেঁচে থাকতে হবে।বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।আইনমন্ত্রী বলেন, আপনারাই কিন্তু আসল সাংবাদিকতা করার জন্য শিক্ষিত-প্রশিক্ষিত।

এজন্য আপনাদের যে জায়গা তথা পেশাদারিত্বের জায়গাটায় যেন অ্যামেচারিজম না আসে সেদিকে সজাগ করতে হবে। সেই দায়িত্বও আপনাদের। সেই জায়গায় সরকার আপনাদের সব রকম সহায়তা করবে।

উল্লেখ্য, সংবাদ মাধ্যমকে পূর্বে সমাজের এবং দেশের আয়না হিসেবে তুলনা করা হতো। সাংবাদিকেরা কোনো ঘটনা সংবাদপত্রে তুলে ধরতে দীর্ঘ সময় নিয়ে কাজ করতেন।

এখন সেটা তাৎক্ষনিকভাবে সামাজিক মাধ্যমে উঠে আসে। যার কারনে সাংবাদিকদের সংগৃহিত তথ্য পুরানো হতে শুরু করে, যেটা আর পরবর্তীতে মিডিয়ায় আসলেও সেটার প্রতি আগ্রহ আর থাকেনা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com