মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শেরপুরের ঝিনাইগাতীতে ৬২ পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১৭ বাংলাদেশি নিহতের খবর; ১৩ জন নওগাঁর মৌলভীবাজার চোলাই মদ ও ইয়াবাসহ আটক ২ ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বোতল এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৩ নওগাঁয় এলজিইডি কার্যসহকারীকে জিম্মি করে আপত্তিকর ভিডিও ধারণ, ব্ল্যাকমেইল চক্রের ৩ সদস্য গ্রেফতার মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে গোবিন্দগঞ্জ দল চ্যাম্পিয়ন

গাইবান্ধার শাহ্ আব্দুল হামিদ স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালক (অনুর্দ্ধ- ১৭) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় গোবিন্দগঞ্জ উপজেলা দল ৩-০ গোলে সাদুল্লাপুর উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে শনিবার বিকেলে সমাপনী খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অলিউর রহমান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদেকুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ

সুপার ইলিয়াস মো. জিকু, জেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাড. সৈয়দ শামস-উল আলম হীরু, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর, গাইবান্ধা প্রেসক্লাব সভাপতি কেএম রেজাউল হক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন, জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন প্রমুখ।

খেলা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. অলিউর রহমান চ্যাম্পিয়ন ও রানার্সআপ উভয় দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
এদিকে গোবিন্দগঞ্জ উপজেলা ফুটবল একাদশ বালক দল ৩ – ০ গোলে সাদুল্লাপুর উপজেলা ফুটবল একাদশ বালক দলকে এবং গোবিন্দগঞ্জ উপজেলা বালিকা একাদশ টাইব্রেকারে ২-১ গোলে পলাশবাড়ী উপজেলা বালিকা একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ ও উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com